Rajasthan blast

রাজস্থানের বেআইনি বাকি কারখানায় বিস্ফোরণ, আট শ্রমিকের মৃত্যু

জাতীয়

রাজস্থানে বেআইনি বাজি কারখানায় আগুন পুড়ে মৃত্যু আট শ্রমিকের। সোমবার সকালে রাজস্থানের আলওয়ারের একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। সেই সময় ওই কারখানায় শ্রমিকরা কাজ করছিলেন বলে জানা গিয়েছে। প্রচুর পরিমানে দাহ্য পদার্থ মজুত থাকায় মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আট শ্রমিকের দগ্ধ হয়ে মারা যাওয়ার খবর এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে। 
ঘটনার সাথে সাথে দমকলে খবর দেওয়া হয়। দমকলের ইজ্ঞিন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানিয়েছেন সকালে তারা তিন চার বার বিস্ফোরণের আওয়াজ পায়। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারপর লক্ষ করা যায় কালো ধোঁয়া। কিছু সময়ের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। সেই সময় এলাকায় পুলিশি টহল চলায় পুলিশ দমকলকে খবর দেয়। ৬টি দমকলের ইজ্ঞিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে যেই শ্রমিকরা সেখানে কাজ করতেন তারা বিহার এবং উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন। এখনও পর্যন্ত আটজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে, আরও দুজনের খোঁজ এখনও চলছে। 
উল্লেখ্য বিজেপি শাসিত রাজস্থানের মতো এরাজ্যেও তৃণমূল শাসনে একের পর এক বেআইনি বাজি কারখানা তৈরি হয়েছে পুলিশ প্রশাসনের নাকের ডগায়। একাধিক ক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। কিন্তু বেআইনি বাজি কারখানা বন্ধ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোন তৎপরতা কখনও দেখা যায়নি।

Comments :0

Login to leave a comment