Student Dies

দিল্লিতে সপ্তম শ্রেণির ছাত্রীর রহস্যজনক মৃত্যু, অভিযোগ শিক্ষিকার বিরুদ্ধে

জাতীয়

রাজধানী দিল্লির একটি স্কুল থেকে আবারও চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। একটি সরকারি স্কুলের সপ্তম শ্রণির এক ছাত্রীর রহস্যজনক পরিস্থিতিতে মৃত্যুতে গুরুতর প্রশ্ন উঠছে। ২৭ আগস্টের এই ঘটনার পর, মৃত মেয়েটির পরিবার স্কুল শিক্ষকের বিরুদ্ধে মারধর ও মানসিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছে। ছাত্রীর পরিবারটি স্কুল প্রশাসনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে স্কুলের বাইরে বিক্ষোভ করেছে। পূর্ব দিল্লির বিনোদ নগর এলাকার সরকারি স্কুল সর্বোদয় বালিকা বিদ্যালয়ে গত ২২ জুলাই স্কুলে বই না নিয়ে যাওয়ায় শিক্ষিকা তাকে বকাঝকা করেন। শাস্তি হিসেবে তাকে প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। রোদে থাকার পরে সে অসুস্থ হয়ে পড়ে বলে পরিবারের দাবি। স্কুল প্রশাসনের বিরুদ্ধে অমানবিক আচরণের গুরুতর অভিযোগ তুলেছে। তাদের দাবি, স্কুলে পাঠ্যবই না আনার জন্য মেয়েটিকে কঠোর শাস্তি দেওয়া হয়েছিল এবং প্রখর রোদে দাঁড় করিয়ে রাখা হয়েছিল, যার ফলে তার স্বাস্থ্যের অবনতি ঘটে এবং অবশেষে তার মৃত্যু হয়। সোমবার পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মৃত্যুর ঘটনাটি গত ২৭ আগস্ট ঘটেছে। মৃতের মা অঞ্জলি স্কুল প্রশাসনের বিরুদ্ধে অবহেলা ও নিষ্ঠুরতার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, ঘটনার দিন স্কুল থেকে তাকে ফোন করে জানানো হয় যে তার মেয়ে অসুস্থ হয়ে পড়েছে। তিনি যখন স্কুলে পৌঁছান, তখন দেখেন তার মেয়ে প্রখর রোদে দাঁড়িয়ে আছে। পরিবারের অভিযোগ, একটিও বই না আনার শাস্তি হিসেবে শিক্ষকরা মেয়েটিকে রোদে দাঁড় করিয়ে রেখেছিলেন। তার অবস্থার অবনতি হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে স্কুলের শিক্ষিকার ভূমিকা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন। পরিবারের অভিযোগ, স্কুলে অপমান এবং শারীরিক নির্যাতনের পরে মানসিক ভাবে ভেঙে পড়েছিল সে। এই মর্মান্তিক ঘটনাটি সরকারি স্কুলের শিশুদের নিরাপত্তা, তাদের প্রতি শিক্ষকদের মনোভাব এবং শাস্তির অমানবিক পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনা সম্পর্কে তথ্য দিয়ে দিল্লি পুলিশ জানিয়েছে যে, সপ্তম শ্রেণীর ছাত্রীটির মৃত্যুর পর পরিবার সেদিনই তার শেষকৃত্য সম্পন্ন করে। তবে, সোমবার সকালে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য কল্যাণপুরী থানায় একটি কল করা হয়। মেয়েটির মা অভিযোগ করেছেন , একজন শিক্ষক মেয়েটিকে মারধর করেছিলেন, তারপর প্রচণ্ড রোদের মধ্যে দাঁড় করিয়ে রাখা হয় যার ফলে তার মৃত্যু হয়।

Comments :0

Login to leave a comment