Dalkhola

ডালখোলা মানুষের সঙ্গে প্রতারণা বিধায়কের, প্রতিবাদ সিপিআই(এম)'র

জেলা

কথা ছিলো ডালখোলা পশু হাসপাতাল ভেঙ্গে দেওয়া হবে। ৫ বছর ধরে এক প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন করণদিঘীর তৃণমূল বিধায়ক। বলেছিলেন সেই সরকারি জায়গায়  ৫০ বেডের হাসপাতাল নির্মাণ হবে!  পাঁচ বছর অতিক্রান্ত কথা রাখেনি বিধায়ক। ডালখোলা মানুষের সঙ্গে প্রতারণা করেছেন প্রশাসন প্রাণী সম্পদ দপ্তর করণদিঘীর বিধায়ক গৌতম পাল। বিধায়কে মিথ্যা প্রতিশ্রুতির বিরুদ্ধে মঙ্গলবার সিএমওএইচ কে নালিশ জানালো সিপিআই(এম) ডালখোলা এরিয়া কমিটি।  ডালখোলা পশু হাসপাতাল ভেঙে ৫০ বেডের হাসপাতাল হবে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হলো এই প্রশ্ন তোলেন নেতৃত্ব। এবারের বাজেটেও উল্লেখ নেই এমনকি প্রাণী সম্পদ দপ্তরের সম্পত্তি সাধারণ স্বাস্থ্য বিভাগে হহস্তান্তরিত হয়নি। সিএমওএইচ এব্যাপারে কিছু জানা নেই বলে প্রতিনিধিদের জানিয়ে দেন। 
ডালখোলা ত্রিভাষি এলাকার হাই স্কুলে শিক্ষকের অভাবে বানিজ্য বিভাগ ও সাইন্স বিভাগ বন্ধ হতে চলেছে। ডালখোলা হাই স্কুলের রুগ্ন অবস্থার তীব্র প্রতিবাদ জানিয়ে এদিন উত্তর দিনাজপুর জেলার ডিআইকে স্কুলের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দাবিত সিপিআই (এম)'র পক্ষ থেকে স্বারক লিপি দেওয়া হয়।  ডেপুটেশনে প্রতিনিধিত্ব করেন এরিয়া সম্পাদক রাম বিশ্বাস, পার্টি নেতা বিজয় বারুই, সুজিত দে সরকার, অভিজিত দাসমুন্সি এবং লাকিব আক্তার।

Comments :0

Login to leave a comment