MA Baby

সত্যি চিন্তিত হলে সরান প্রধানকে, মোদীকে বললেন বেবি

জাতীয়

যুবসমাজের ভবিষ্যত নিয়ে সত্যি চিন্তিত হলে ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত করা উচিত প্রধানমন্ত্রীর। 
বৃহস্পতিবার এই মন্তব্য করেছেন সিপিআইএম সাধারণ সম্পাদক এম এ বেবি। 
দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে মুখ খুলতে হয়েছে নরেন্দ্র মোদিকে। গত সোমবার ছাত্রদের দিনভর লাঠিপেটা করে দিল্লি পুলিশ। দেশময় ধিক্কারের মুখে পড়েছে মোদী সরকার। 
এই পরিস্থিতিতে মুখ খোলেন মোদী। তিনি বলেন প্রশ্ন ফাঁস অভিযুক্ত কাউকে যাতে ছাড়া না হয় টা নিশ্চিত করতে হবে। সংসদে এনডিএ-র বৈঠকে এই ভাষণ দেন তিনি। 
বৃহস্পতিবার মোদী বলেন যুবসমাজের ভবিষ্যতের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু নেই।

Comments :0

Login to leave a comment