তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলের গ্রেপ্তারের খবরে ক্রীড়াজগতে তোলপাড় সৃষ্টি হয়েছে। আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই বাঙালি ক্রিকেটার ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে এক মেডিকেল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, শারীরিক নির্যাতন এবং ভয় দেখানোর অভিযোগ।
হুগলি গ্রামীন পুলিশের সুপার কুঁয়ার ভূষন সিং বলেন, ‘‘তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছিল এবং তাকে গ্রেপ্তারের জন্য আদালতের নির্দেশ ছিল। তাকে গতকাল গভীর রাতে গ্রেপ্তার করে আদালতে হাজির করা হয়। আদালত তাকে তিন দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।‘‘ পুলিশের জানিয়েছে, সোমবার গভীর রাতে মোগরা পুলিশ পোড়েলকে গ্রেপ্তার করে।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেটে দিল্লী ক্যাপিটাল দলের নির্ভরযোগ্য কিপার ব্যাটার অভিষেক। বাংলা দলেরও ভরসা। কর্নাটকে ডাক্তারী পড়ুয়া এক তরুনী গত ২৩ জুন মগড়া থানায় গিয়ে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। জানা গেছে,সারে তিন বছর ধরে ওই তরুনীর সঙ্গে সম্পর্ক ছিল ক্রিকেটারের। তারা বিয়ে করবেন ঠিক ছিল। বিদেশেও গেছেন এক সঙ্গে।
বছর দেরেক আগে তাদের মধ্যে একবার সমস্যা হলে তা থানা পর্যন্ত গড়ায়। তবে সে সময় অভিযোগ দায়ের হয়নি। তরুনী মগড়া থানায় অভিযোগ জানিয়ে আসেন। ঘটনার গুরুত্ব বুঝে হুগলি গ্রামীণ পুলিশের সুপার কুঁয়ার ভূষন সিং সেদিনই মগড়া থানায় আসেন। সেখানে ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আইসি মগড়ার সঙ্গে আলোচনা করেন এবং কি করনীয় সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেন। মগড়া থানার পুলিশ তদন্ত শুরু করে। একাধিক বার ক্রিকেটারের চন্দননগরের বাড়িতে যায়। অভিষেক পোড়েলকে পায়নি। এরপর বেশ কিছুদিন সময় কেটে গেলে তরুনী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্ট পুলিশকে নির্দেশ দেয় ক্রিকেটারকে গ্রেপ্তার করতে। এরপরই অভিষকে পোড়েলকে গ্রেপ্তার করে মগড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে বিএনএস এর একাধিক ধারায় মামলা রুজু হয়েছে। মঙ্গলবার তাকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। চুঁচুড়া আদালতের সিজিএম কোর্টে অভিষেককে পেশ করে পুলিশ। জামিনের আবেদন করেন ক্রিকেটারের আইনজীবী। সেই আবেদন খারিজ করে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।
মুখ্য সরকারি আইনজীবি শিবাজী দাস বলেন, ক্রিকেটার অভিষেক পোড়েলের বিরুদ্ধে অভিযোগ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহ বাস করেছিলেন। বিদেশ যাত্রাও করেছেন বান্ধবীকে নিয়ে। মগরা থানার পুলিশ নিষ্ঠার সঙ্গে তদন্ত করছে। মঙ্গলবার চুঁচুড়া আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ অত্যন্ত গুরুতর।
Abishek Porel
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েল
×
Comments :0