Lahek Ali

অন্তবর্তী জামিন পেলেন লাহেক আলি

রাজ্য জেলা

অন্তবর্তী জামিন পেলেন সিপিআই(এম) নেতা লাহেক আলি। বুধবার বারুইপুর জেলা আদালত তার জামিন মজ্ঞুর করেছ। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে জামিনে থাকার সময় বারুইপুর পুলিশ এলাকার বাইরে যেতে পারবেন না লাহেক। তদন্তে তাকে সহযোগীতা করতে হবে। আগামী ১০ সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে আদালতের পক্ষ থেকে। 
নাবালিকার খুন ও ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে জুলাই মাসে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুর। সেই উত্তেজনা ছড়ানোর অভিযোগে লাহেককে আটক করা হয়। একাধিক ধারায় মামলা দিয়ে তাকে আটক করে রাখা হয়। 
নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বারুইপুরের সূর্যপুর অঞ্চল। পুলিশের বিরুদ্ধে নিষ্কৃয়তার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর সেই বিক্ষোভে সামিল হন লাহেক। বারুইপুরের এই ঘটনাকে প্রথম থেকেই সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করে বিজেপি। লাহেক আলি, সুজন চক্রবর্তী সহ একাধিক সিপিআই(এম) নেতার বিরুদ্ধে দায়ের করা হয় মামলা। 
১২ জুলাই রাতে অশান্তি ছড়ানোর দায় গ্রেপ্তার করা হয় লাহেক আলিকে। এই ঘটনায় প্রথম থেকেই বামপন্থীদের নিশানা করে আসছেন মুখ্যমন্ত্রী সহ বিজেপি নেতৃত্ব। একাধিক সংবাদমাধ্যমও ভুয়ো খবর প্রচার করে মানুষের মধ্যে তৈরি করছে বিভ্রান্তি। 
সেই ঘটনার পর বারুইপুরে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা পুলিশের ওপর হামলা করেছে এবং এই ঘটনা ঘটনোর জন্য উষ্কানি দিয়েছে তারা ছাড়া হবে না। ২০০ জনকে চিহ্নিত করা হয়েছে যারা পুলিশের গাড়িতে ভাঙচুড় করেছে, রেল লাইন উপড়ে দিয়েছে তাদের কাউকে ছাড়া হবে না। কেউ কেউ ০ থেকে ১ হয়েছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে উষ্কানি দিচ্ছে।’

Comments :0

Login to leave a comment