Mamata Banarjee

হালিশহরে বিক্ষোভের মুখে মমতা, গাড়ি লক্ষ্য করে উড়ে এলো চটি, কাদা

রাজ্য

হালিশহরে নিহত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সাথে দেখা করতে গিয়ে বিক্ষোভের মুখে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পুলিশ লকাপে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়ি যাওয়ার সময় মমতা গাড়ি ঘিরে চলে বিক্ষোভ। ওঠে চোর চোর স্লোগান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি উদ্দেশ্য করে উড়ে আসে চটি, কাদা, জলের বোতল। স্থানীয় বাসিন্দাদের কথায় এলাকাকে অশান্ত করে এসেছেন তৃণমূল নেত্রী।
মমতার সাথে এদিন ছিলেন সাংসদ কল্যাণ ব্যানার্জি এবং দোলা সেন। মমতা ব্যানার্জিকে ঘিরে এই ঘটনা নিয়ে সরব হয়েছেন তারা। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেন তিনি নিহত দলীয় সদস্যের পরিবারের সাথে কোন কথা বলতে পারেননি। তার অভিযোগ কাঁচরাপাড়ার বিজেপি বিধায়ক তাদের ওপর চাপ তৈরি করেছে। মমতা বলেন, ‘পুলিশের উপস্থিতিতে পুলিশের মদতে এই ঘটনা ঘটেছে। বিজেপি বাড়ির লোকদের ভয় দেখাচ্ছে। তাদের কথা বলতে বারন করছে।’
অন্যদিকে বিরজুর পরিবারের লোকজন বিজেপি বিধায়কের ওপর ভরসা রাখছেন। বিরজুর দাদার কথায় তারা প্রশাসনের ওপর আস্থা রাখছেন। বিধায়কের সাথে তাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে বলেও তার দাবি।
তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কাঁচরাপাড়া পুরসভার তৃণমূলের পদত্যাগী কাউন্সিলরের স্বামী বিরজু কেওটকে গ্রেপ্তার করেছিল হালিশহর থানার পুলিশ। শুক্রবার তাকে আদালতেও হাজির করানো হয়েছিল। বিচারক তার পাঁচ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেয়। কিন্তু শনিবার জানা যায়, পুলিশি হেপাজতে মৃত্যু হয়েছে কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামীর। জেনির অভিযোগ, লকআপের ভিতরে পুলিশের মারধরে তার স্বামীর মৃত্যু হয়েছে।

Comments :0

Login to leave a comment