One Step Beyond: A Journey to Mars

সায়েন্স সিটি-তে শুরু মঙ্গল নিয়ে সিনেমা ‘ওয়ান স্টেপ বিয়ন্ড: এ জার্নি টু মার্স’

কলকাতা ফিচার পাতা

মঙ্গল গ্রহে কী মানুষ পাঠানো যাবে? সম্ভাবনা কী, সমস্যাই বা কেমন? বিজ্ঞানসম্মত পরিকল্পনা করা হবে কিভাবে? এমন বহু আগ্রহকে এক করে তৈরি থ্রিডি ডিজিটাল সিনেমা দেখানো শুরু হলো কলকাতার সায়েন্স সিটি-তে।
বুধবার উদ্বোধন অনুষ্ঠান হয় সায়েন্স সিটিতে। অংশ নেন আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা-র জেট প্রপালসন ল্যাবরেটরির বরিষ্ঠ বৈজ্ঞানিক গৌতম চ্যাটার্জি। সাংবাদিক সম্মেলনে ছিলেন ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামসের ডিরেক্টর জেনারেল এডি চৌধুরী, এই প্রতিষ্ঠানেরই ডিডিজি কেএস মুরলী এবং কলকাতা সায়েন্স সিটির ডিরেক্টর প্রমোদ গ্রোভার।
সিনেমা ‘ওয়ান স্টেপ বিয়ন্ড: এ জার্নি টু মার্স‘ দেখতে টিকিটের দাম সায়েন্স সিটিতে ১২০ টাকা। ছাত্রছাত্রীদের জন্য অর্ধেক ছাড় দেওয়া হচ্ছে। শুক্রবার থেকে প্রিতিদিন সকাল এগারোটা থেকে সন্ধা ৬টা পর্যন্ত প্রতি ঘন্টায় একটি করে শো হবে। সিনেমাটি বাংলা, হিন্দি ও ইংরাজি এদিন সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে আগামী ১ এপ্রিল থেকে টিকিটের দাম বদলানো হবে।
বরিষ্ঠ বৈজ্ঞানিক গৌতম চ্যাটার্জি সকালে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের সঙ্গে মহাকাশের বিষয়ে আলোচনা করেন। সাংবাদিক সম্মেলনেও বহু প্রশ্নের ব্যাখ্যা দেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয় যে মঙ্গলের পরিবেশ বসবাসের যোগ্য নয়। সেক্ষেত্রে কিভাবে উপনিবেশ গড়া সম্ভব। কারণ কেউ কেউ এমন লক্ষ্যও জানাচ্ছেন। বৈজ্ঞানিক চ্যাটার্জির ব্যাখ্যা, মঙ্গলে উপনিবেশ গড়া আদৌ উদ্দেশ্য নয়। এমন অভিযানের উদ্দেশ্য মহাকাশকে জানা, বিজ্ঞানকে বোঝা এবং জ্ঞানের পিপাসা মেটানো। মহাবিশ্বে পৃথিবীর বাইরে র কোথাও প্রাণের অস্তিত্ব এখনও খুঁজে পাননি বৈজ্ঞানিকরা।’’

Comments :0

Login to leave a comment