Crime

মধ্যমগ্রামে নিহত শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক

রাজ্য

প্রকাশ্যে শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক চন্দ্রনাথ রথ কে খুন করলেন দুষ্কৃতীরা। মধ্যমগ্রামে এদিন গাড়ি থামিয়ে চন্দ্রনাথ রথ কে গুলি করেন দুষ্কৃতীরা। তার বুকে এবং পেটে গুলি লাগে। শুভেন্দু অধিকারীর আত্ম সহায়ক ছাড়াও ওই গাড়িতে আরো দুজন ছিলেন। তারা আহত হয়েছেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনার পর এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক। 
ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। পুলিশ গোটা বিষয়ের তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment