SSC Supreme Court

৩১ মে’র মধ্যে করতে হবে ২৬ হাজার এসএসসি নিয়োগ, নির্দেশ সুপ্রিম কোর্টের

রাজ্য

আগামী ন’মাসের মধ্যে এসএসসি’র ২৬ হাজার শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারকে। সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগের সময়সীমা বাড়ানোর জন্য সু্প্রিম কোর্টে রাজ্য সরকার এবং এসএসসির পক্ষ থেকে আবেদন করা হয়। সেই মামলার শুনানি ছিল সোমবার।
এদিন বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সচিন সচদেবার বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়ে ৩১ মে এই মামলার পরবর্তী শুনানি। তার নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে রাজ্য সরকারকে। এরপর আর কোন সময় তাদের দেওয়া হবে না। 
উল্লেখ্য ২০১৬ এসএসসি নিয়োগ দুর্নীতির জন্য ২৬ হাজার শিক্ষক এবং শিক্ষা কর্মীদের চাকরি যায়। নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলেছিল শীর্ষ আদালত। চিহ্নিত অযোগ্যদের বেতনও ফেরত দিতে বলা হয়েছিল। আদালতের নির্দেশে নতুন নিয়োগের পরীক্ষা হয়। তাতে চিহ্নিত অযোগ্যরা বসতে পারেননি। বাকিরা পরীক্ষা দিলেও নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি। এর মধ্যে রাজ্যে সরকার পরিবর্তনের পর এই মামলায় ফের সময় চাওয়া হয়। সেই আবেদনকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট।
সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত যারা যোগ্য তাদের চাকরি বহাল থাকবে। অর্থাৎ তাদের বেতন বন্ধ হওয়ার যেই কথা ছিল বন্ধ হচ্ছে না।

এই পরিস্থিতিতে চাকরি হারা যোগ্যদের প্রশ্ন যদি তাদের মধ্যে থেকে কেউ চাকরি না পায় তাহলে তাদের জন্য সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments :0

Login to leave a comment