TMC

কাটলো না তৃণমূলের অ্যাকাউন্ট জট, ইডি এবং তৃণমূলের মমতা ব্যানার্জি গোষ্ঠীর কথা শুনবে আদালত

জাতীয় রাজ্য

তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলার নিশপত্তি হলো না সুপ্রিম কোর্ট। সোমবার সুপ্রিম কোর্টের মামলার শুনানিতে বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চ জানিয়েছে মঙ্গলবার ইডি এবং তৃণমূলের মমতা ব্যানার্জি গোষ্ঠী দুই পক্ষেরই বক্তব্য তারা শুনবে। 
আর্থীক লেনদেনের অভিযোগ তুলে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে ইডি। সোমবারে মামলার শুনানিতে তৃণমূলের পক্ষে সওয়াল করেন আইনজীবী কপিল সিবাল ও মেনকা গুরুস্বামী। তাদের কথায়, দলের মূল অ্যাকাউন্টগুলি পুরোপুরি ফ্রিজ করে দেওয়ার কারণে সাংগঠনিক খরচ চালানো অসম্ভব হয়ে পড়েছে। এমনকি প্রায় ২১৫ জন কর্মী ও আধিকারিকের বেতন আটকে রয়েছে বলে সওয়াল করেন তারা।
যদিও কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু আদালতে জানান, তৃণমূলের কাছে অন্য জায়গায় অন্তত ১৬৪ কোটি টাকা গচ্ছিত রয়েছে, ফলে তহবিল সংকটের দাবি ভিত্তিহীন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মূল বিচার্য বিষয়ে তারা কোনও হস্তক্ষেপ করবে না। তবে দৈনিক দলীয় খরচ চালানোর সুবিধার্থে কলকাতা হাইকোর্ট নিযুক্ত প্রশাসকের মাধ্যমে কিছু অর্থ ব্যবহারের সুযোগ দেওয়া যায় কি না, সে বিষয়ে ইডি এবং তৃণমূল উভয়ের মতামত জানতে চেয়েছেন বিচারপতি এমএম সুন্দরেশ।
হাইকোর্টের মামলা হলে আদালত ওই অ্যাকাউন্টগুলি থেকে দৈনন্দিন খরচের অর্থ তুলে নেওয়ার অনুমতি চাওয়া হলে হাইকোর্ট কোন হস্তক্ষেপ করেনি। তারপর মামলা যায় সুপ্রিম কোর্টে।
অন্যদিকে পুলিশের পক্ষ থেকেও তৃণমূলের একটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়। সম্প্রতি বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সেই পৃথক অ্যাকাউন্টটির ক্ষেত্রে শর্তসাপেক্ষে অর্থ ব্যবহারের অনুমতি দিয়েছে। আদালতের নির্দেশে এক জন স্পেশ্যাল অফিসার নিয়োগ করা হয়েছে, যার তত্ত্বাবধানে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ওই অ্যাকাউন্ট পরিচালিত হবে।

Comments :0

Login to leave a comment