Youth Commits Suicide

মেলেনি কাজ! আত্মঘাতী চাকদহের যুবক

জেলা

চাকরি না পাওয়ার হতাশায় আত্মঘাতী যুবক। মৃতের নাম তুফান মজুমদার। নদীয়ার চাকদহ থানার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গেছে, একটা চাকরির পাওয়ার আশায় কঠোর পরিশ্রম করছিল তুফান। তাঁর বন্ধুরা সবাই নিজ নিজ পেশায় নিযুক্ত হয়ে গেলেও বহু চেষ্টা করেও সে একটি চাকরির সন্ধান পাচ্ছিলেন না। অভিযোগ হতাশা থেকে সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলো কাজের অনিশ্চয়তায়। বৃহস্পতিবার সকালে ঘর থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় চাকদহ থানার পুলিশ। তাঁকে উদ্ধার করে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য দেহ রানাঘাট মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়। এই মৃত্যুর পেছনে চাকরি না পাওয়ার হতাশা নাকি অন্য কোন কারণ লুকিয়ে আছে তা জানার জন্য ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গেছে , দীর্ঘ কয়েক বছর ধরে একটি চাকরির পাওয়ার আশায় কঠোর পরিশ্রম করছিলেন। অভিযোগ তাঁর বন্ধুরা সবাই নিজ নিজ পেশায় নিযুক্ত হয়ে গেলেও বহু চেষ্টা করেও সে একটি চাকরির সন্ধান পাচ্ছিলেন না। দিনের পর দিন সে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ছিলো কাজের অনিশ্চয়তায়। পরিবারের দাবি, সেই মানসিক যন্ত্রণায় অবসাদ ও হতাশায় সে এই মর্মান্তিক পথ বেছে নিতে বাধ্য হয়।

Comments :0

Login to leave a comment