Krishak Sabha Deputation

বনগাঁর বিডিও-কে ডেপুটেশন কৃষকসভার

জেলা

অকাল বর্ষণের অতিবৃষ্টির ফলে কৃষকের ধান- আলু ও সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে সোমাবর বনগাঁ ব্লকের বিডিও ও এডিএ’র কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বনগাঁ ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে। ‘আকভান’র প্রভাবে অকাল বৃষ্টিতে রাজ্যের কৃষিক্ষেত্রের পাশাপাশি উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ মহাকুমায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। শুধুমাত্র বনগাঁ ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ২০ হাজার কৃষকের ধান ও মাঠের ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরনের দাবিতে এদিন বনগাঁ ব্লকের বিডিও ও এ ডি এ’কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে বনগাঁ ব্লক কৃষক সমিতির পক্ষ থেকে। বিডিও অফিসের সামনে কৃষকদের জমায়েতে কৃষক রমনীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের সভায় উত্তর ২৪ পরগনা জেলা কৃষক সভার সভাপতি পঙ্কজ ঘোষ বলেন, অকাল বৃষ্টিতে বনগাঁয় ধান সবজির যে ক্ষতি হয়েছে তা অতীতে হয়নি। এত ক্ষতি হওয়া সত্বেও সরকার নীরব। খেতমজুরের কাজ নেই। এই সময় কৃষকের পাশে থাকার জন্য প্রশাসন কে প্রয়োজন। প্রশাসনের প্রয়োজন বিল বাওরের সংস্কার। এছাড়া যে সমস্ত ক্ষতিগ্রস্থ কৃষক কৃষি বীমা করেন নি তাদেরও ক্ষতিপুরন পাওয়া উচিত। ১০০ দিনের কাজের মধ্য দিয়ে খেতমজুরের কাজের ব্যাবস্থা করা সহ মোট ৪টি দাবিতে এদিন বিডিও’র কাছে ডেপুটেশন দেওয়া হয়। পঙ্কজ ঘোষ ছাড়াও বকতব্য রাখেন গোবিন্দ মন্ডল, অমিত তরফদার, নারায়ন বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ। এদিন বিডিও’র কাছে স্মারকলিপি দেন তুলসি ঘোষাল, আতিয়ার রহমান, অঙ্কিতা চক্রবর্তী সহ ৮ সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধিদের বিডিও আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিপুরনের আশ্বাস দিয়েছেন। এই জেলাকে ক্ষতিগ্রস্থ জেলা হিসাবে চিহ্নিত করা হয়েছে। কিন্তু কত টাকা পাওয়া যাবে তা জানা যায়নি। টাকা আসার পর ক্ষতিগ্রস্থ কৃষকদের তালিকা তৈরি করে বিলি করা হবে। এদিন প্রতিনিধিদলের হাতে ১৫টি ত্রিপল তুলে দেওয়া হয়েছে। 

Comments :0

Login to leave a comment