Air India Flight drops 300 ft

মাঝ আকাশে ৩০০ ফুট নেমে গেল এয়ার ইন্ডিয়ার বিমান, আহত ১২

জাতীয়

আচমকা প্রায় ৩০০ ফুট নিচে নেমে গেল ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমান। ফুকেত থেকে দিল্লি আসার বিমানে এই ঘটনায় ঝাঁকুনিতে আহত হয়েছেন ১২ জন। তার মধ্যে যাত্রীদের পাশাপাশি রয়েছেন বিমানকর্মীরাও। 
ইন্ডিয়ান এয়ারলাইন্স জানিয়েছে মাঝ আকাশে বিপদ হলেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদেই নেমেছে ওই বিমান। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দিল্লির বসন্ত কুঞ্জে ফর্টিস হাসপাতাল জানিয়েছে সেখানে ভর্তি করা হয়েছে ৭ যাত্রীকে। দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। তাঁদের এক্স-রে, স্ক্যান, এমআরআই করা হয়েছে। রাখা হয়েছে পর্যবেক্ষণে। 
এয়ার ইন্ডিয়া জানিয়েছে যাত্রীদের পরিবারের সঙ্গে সমন্বয়ের কাজ চলছে।

Comments :0

Login to leave a comment