Pune 16 Trapped

পুনেয় আবর্জনা স্তূপের নিচে তিন তলা বাড়ি, আটকে ১৬ কর্মী

জাতীয়

বর্জ্য পদার্থের জমানো বিশাল স্তূপের নিচে চাপা পড়ল তিন তলা বাড়ি। মহারাষ্ট্রের পুনেয় পিম্পড়ি চিঁচওয়াড় পৌরসভার মোসি এলাকায় ওই বাড়িতে আটকে অন্তত ১৬ জন।
পৌরসভা জানিয়েছে আবর্জনা, বর্জ্যের ওই স্তূপ জমানো থাকত তা প্রক্রিয়াকরণের জন্য। যে সংস্থা এই কাজ করত পাশেই ওই তিন তলা বাড়িটিতে তাদের দপ্তর। সেখানে ১৬ জন কর্মী কাজ করছিলেন। ভারী বৃষ্টিতে স্তূপ আলগা হয়ে পড়ে ওই বাড়ির ওপর। বাড়িটি ভেঙে পড়েছে। 

Comments :0

Login to leave a comment