Phansidewa Rape

ফাঁসিদেওয়ায় নাবালিকা ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩

জেলা

শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের চটেরহাট এলাকায় ১৩ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত এক মুদি দোকানদার সহ তার দুই ভাই মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হল মহম্মদ আবতাব, মহম্মদ মেহেবুব আলম ও মহম্মদ ইলতাব। আদালতের নির্দেশ অনুযায়ী ধৃত তিনজনকে এদিন ঘটনাস্থলে নিয়ে এসে ঘটনার পুনঃনির্মাণ করে পুলিশ প্রশাসন। পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ বছরের ওই নাবালিকাকে বাড়ির সামনে এক মুদির দোকানের মালিক ও তার আরও দুই ভাই মিলে দীর্ঘ কয়েক মাস ধরে শারীরিক নির্যাতন। এবং দলবদ্ধভাবে ধর্ষণের পাশাপাশি গর্ভপাত করানোর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, নাবালিকার ভিডিও বানিয়ে সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির পাশাপাশি নানা রকম ভাবে নাবালিকাকে ব্ল্যাকমেইল করতো অভিযুক্তরা। নাবালিকা মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ঘটনার খবর ছড়িয়ে পড়ে। বিষয়টি এলাকায় ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়। ধৃতদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবিতে সোচ্চার হয়েছে গোটা এলাকাবাসীরা। ধর্ষিতা নাবালিকার পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসে। শনিবার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে ও পরে একজনকে পাকড়াও করে।  শনিবারই ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে বিচারক ধৃতদের ৭ দিনের পুলিশে হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালতের পুলিশী হেফাজতে রাখার নির্দেশ পাবার পর রবিবার সকালে নকশালবাড়ি পুলিশের একটি দল অভিযুক্ত তিন জনকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘটনার পুনঃ নির্মাণ করে। অভিযুক্তদের চটের হাট বাজারে কোমরে দড়ি পড়িয়ে ঘোরানো হয়। অভিযুক্তদের ফাঁসির দাবিতে সরব হন এলাকার সাধারণ মানুষজন। ঘটনা প্রসঙ্গে নকশালবাড়ি সার্কেলের এসডিপিও সৌমজিৎ রায় জানান, এই এলাকায় একটি জঘন্য অপরাধমূলক কাজ সংগঠিত হয়েছে। পুলিশ অভিযুক্ত তিনজনকে পাকড়াও করতে সক্ষম হয়েছে। অভিযুক্তদের কোর্টে তোলার পর পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। পুলিশি হেফাজতে থাকাকালীন সময়ে যে সমস্ত প্রয়োজনীয় এভিডেন্সগুলো রয়েছে সেগুলো অভিযুক্তদের সাথে নিয়ে পুনঃনির্মাণের কাজ করছি। বিষয়টি কোর্টের বিচারাধীন রয়েছে। গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

Comments :0

Login to leave a comment