হাজারে হাজারে মানুষ উত্তর আফ্রিকার মরক্কো থেকে আসছেন ইউরোপের স্পেনে। উত্তর আফ্রিকার উপকূলে স্বশাসিত শহর স্যুটায় এসে নিরাশ্রয় উদ্বাস্তু মানুষের ভিড়।
এর মধ্যেই মারা গিয়েছেন অন্তত ১৮ জন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রকের হিসেব, গত কয়েকদিনে প্রায় ৪৯ হাজার মানুষ এসেছেন মরক্কো থেকে।
কিন্তু মরক্কো থেকে দলে দলে এত মানুষের স্রোত কেন, স্পেন বা মরক্কোর তরফে সে সম্পর্কে নির্দিষ্ট ব্যাখ্যা নেই। পরিস্থিতি নিয়ে বৈঠকে বসছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো স্যানচেজ এবং স্বরাষ্ট্র মন্ত্রী ফারনান্দো গ্রান্দো।
পশ্চিমী একাধিক সংবাদ প্রতিষ্ঠানকে স্পেনের সিভিল গার্ড সংগঠন জানিয়েছে যে পরিস্থিতিতে বড় রকমের মানবিক বিপর্যয় হতে পারে।
মরক্কো থেকে ইউরোপে যাওয়ার অন্যতম পথ হলো স্পেনে পৌঁছানো। আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের সীমায় স্যুটা। রোজগারের খোঁজে প্রাণের ঝুঁকি নিয়ে সেখানেই চলছে এমন পারাপার। কিন্তু মরক্কোতে ঠিক কী হলো যে এমন দলে দলে মানুষ স্পেনে পৌঁছাতে মরিয়া হয়ে উঠেছেন, তা স্পষ্ট নয়।
স্যুটা থেকে সংবাদ সংস্থা জানিয়েছে যে পার্কে বা রাস্তার ধারে রয়েছেন দলে দলে মানুষ। রয়েছে বহু শিশুও। এদিকে তারাজাল তটেই মৃত্যু হয়েছে ১৮ জনের। তার মধ্যে কয়েকজন জলে ডুবে মারা গিয়েছেন। বাকিরা জলযান থেকে নামার হুড়োহুড়িতে পড়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
Spain Morocco Migration 18 dead
স্পেনের তটে ভিড় মরক্কো থেকে ৪৯ হাজার উদ্বাস্তু, মৃত ১৮
স্পেনের স্যুটা উপকূলে মরক্কো থেকে উদ্বাস্তু মানুষের স্রোত।
×
Comments :0