মঙ্গলবার রাত ১০টা নাগাদ সুপাউল জেলার পিপড়া থানা এলাকার কাটাইয়া চকের কাছে এনএইচ-৩২৭ই সড়কের পাশে কীর্তনরত মানুষদের একটি দ্রুতগামী গাড়ি পিষে দেয়। এই দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে ঝুলন উপলক্ষে কাটাইয়া চকের কাছে রাস্তার ধারে কিছু লোক বসে কীর্তন করছিলেন। সেই সময় পিপড়া থেকে আসা একটি দ্রুতগামী চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে কীর্তনরত মানুষদের পিষে দেয়। স্থানীয়রা জানিয়েছেন, মানুষদের ধাক্কা দেওয়ার পর গাড়িটি প্রায় ৫০ মিটার এগিয়ে গিয়ে রাস্তার পাশের একটি দোকানে গিয়ে ধাক্কা মারে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। নিহতদের নাম তিলাই দাস(৬৫), রাজু দাস(৫০), সুরেন্দ্র যাদব(৪৫), ভুবনেশ্বরী যাদব ওরফে কোয়লি যাদব এবং কৃষ্ণ মোহন সাহ। রামচন্দ্র যাদব গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। নিহত সকলেই কাটাইয়া পঞ্চায়েতের বাসিন্দা।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন এবং আহত রামচন্দ্র যাদবকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে পিপড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আটক করে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার চেষ্টা চলছে।
Road Accident in Bihar
বিহারে মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত ৫
×
Comments :0