Adivasi Adhikar Rashtriya Mancha

জল-জঙ্গল-জমি রক্ষার আহ্বান আদিবাসী অধিকার মঞ্চের জাতীয় কনভেনশনে

জাতীয়

রবিবার নয়াদিল্লির মবলঙ্কর হলে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের জাতীয় কনভেনশনে বক্তব্য রাখছেন জীতেন চৌধুরী।

মুনাফার তাড়নায় সঙ্কটে পরিবেশ। বেপরোয়া পরিবেশ ধ্বংসে সবচেয়ে বড় বিপদে আদিবাসীরা। সংগ্রামের তীব্রতা বাড়িয়ে এই বিপদ মোকাবিলার আহ্বান জানালো আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চ।
রবিবার নয়াদিল্লির মবলঙ্কর হলে আদিবাসী অধিকার রাষ্ট্রীয় মঞ্চের উদ্যোগে হয়েছে কনভেনশন। জল,জঙ্গল, জমি, শিক্ষা, কর্মসংস্থান, সংস্কৃতি, পরিচিতি সত্তার মতো প্রসঙ্গ আলোচিত হয়েছে। 
এদিন কনভেনশনে দেশের প্রায়  ৮০০ প্রতিনিধি অংশ নেন। ছিলেন কৃষক, খেতমজুর, মহিলা সংগঠনের নেতৃবৃন্দ। 
জাতীয় কনভেনশনে পশ্চিমবঙ্গ থেকে ৮০ জন প্রতিনিধি অংশ নেন।পশ্চিমবঙ্গ থেকে পরেশ হাঁসদা ও সোনামনি টুডু আলোচনায় অংশ নেন। সাধারণ সম্পাদক পুলিন বিহারী বাস্কে প্রতিনিধিদের স্বাগত জানান। সংগঠনের নেতা জীতেন চৌধুরী কনভেনশনের বিষয়বস্তুর উপর আলোকপাত করেন। সংগঠনের নেত্রী বৃন্দা কারাত জবাবী ভাষণ দেন।

Comments :0

Login to leave a comment