Ahmedabad Firecracker Factory Blast

আমেদাবাদে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ৮

জাতীয়

বিস্ফোরণের জায়গায় ফরেনসিক তদন্ত দল।

আমেদাবাদে বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১০ জন। 
প্রশাসন শনিবার দাবি করেছে যে কারখানাটি বেআইনি। রামোল-গাতরাড রোডের পাশে খোলা জায়গায় বাজি বানানো চলছিল। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই দু’জনের মৃত্যু হয়। বাকিদের মৃত্যু হয়েছে হাসপাতালে। 
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ১২-১৫ জন বাজি বানানোর কাজ করছিলেন। কারখানার মালিকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের হয়েছে। বিস্ফোরণের কারণ খুঁজতে ফরেনসিক তদন্ত চলছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘটনায় শোক জানিয়েছেন। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার করে টাকা এককালীন সহায়তার ঘোষণা করেন তিনি।

Comments :0

Login to leave a comment