WEATHER

ফের নিম্নচাপ বঙ্গোপসাগরে, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি কমলা সতর্কতা

রাজ্য কলকাতা

বঙ্গোপসাগর সহ পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলে ফের নতুন করে নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। ফলত, সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এমনকি কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত (৭-২০ সেমি) ও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সেইসঙ্গে, উত্তরবঙ্গেও বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমান। 
আলিপুর আবহাওয়া দপ্তর শনিবারই দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা সহ হুগলিতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। রবিবার হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ বাঁকুড়ায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে, বজ্রবিদ্যুৎ সহ ৪০ - ৫০ কিমি\ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। সেকারণেই সোমবার পর্যন্ত ওই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি, বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
পাশাপাশি, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার উত্তরের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। রবিবার জলপাইগুড়ি এবং সোমবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশের উপকূল সহ উত্তর বঙ্গোপসাগর এলাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার এবং মাঝে মাঝে তা ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত গতিবেগে ঝোড়ো হওয়া বইতে পারে। ফলত, এই দিনগুলিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে হওয়া অফিস।  
 

Comments :0

Login to leave a comment