DYFI 'Yubashakti' Coocbehar BJP

কোচবিহারে ‘যুবশক্তি’-র অনুষ্ঠানে হামলা বিজেপি’র, দুষ্কৃতীদের হটিয়ে চলছে সভা

রাজ্য জেলা

রবিবার হামলার ভিডিও থেকে তোলা স্ক্রিনশট।

‘যুবশক্তি’ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে হামলা চালালো বিজেপি’র দুষ্কৃতীরা। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এই কর্মসূচিতে হামলার ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকা।
রবিবার কোচবিহার শহরের গুঞ্জবাড়ি এলাকায় ঠাকুর পঞ্চানন ভবনে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের মুখপত্র ‘যুবশক্তি’ পত্রিকার ৫৯তম প্রতিষ্ঠা দিবসে ছিল আলোচনা সভা।
আলোচনা সভার মূল বক্তা ছিলেন পলাশ দাশ। এই আলোচনা সভা চলাকালীনই পঞ্চানন হল চত্বরে হামলা চালায় বিজেপি কর্মীরা। তবে যুবকর্মীরাও পালটা প্রতিরোধ করেছেন। তাড়া খেয়ে গুঞ্জবাড়ি এলাকার একটি পেট্রোল পাম্পে আশ্রয় নেয় হামলাবাজরা। পরবর্তীতে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলমাল করার চেষ্টা হলেও ক্রমসূচি ফের শুরু হয়েছে।

Comments :0

Login to leave a comment