Students JALPAIGURI

ছাত্রদের মিছিলে বিজেপির হামলা, প্রতিরোধ জলপাইগুড়িতে

জেলা

দিল্লি সহ দেশজুড়ে প্রতিবাদী ছাত্র যুব ও প্রতিবাদী মানুষের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে ধিক্কার মিছিল জলপাইগুড়িতে।

দিল্লি সহ দেশজুড়ে ছাত্রদের উপর পুলিশি নির্যাতন এবং প্রতিবাদী মানুষের উপর সরকারের দমন পূরণ নীতির মধ্য দিয়ে প্রতিবাদ আন্দোলনকে দমিয়ে রাখার অপপ্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে জলপাইগুড়ি শহরে ধিক্কার মিছিল করে ছাত্র যুব শিক্ষক, কর্মচারী, আইনজীবী সহ  নাগরিক সমাজ। মিছিলে পা মেলান ছাত্র যুব সহ সমাজের বিভিন্ন অংশের অসংখ্য প্রতিবাদী মানুষ। মিছিল শহর পরিক্রমা করে মিছিল থেকে প্রতিবাদী স্লোগানের মধ্য দিয়ে পুলিশি দমন পীড়ণ নীতির মধ্য দিয়ে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন ভাঙ্গার অপপ্রচেষ্টাকে ধিক্কার জানিয়ে আওয়াজ তোলা হয়। মিছিলে নেতৃত্ব দেন ছাত্রনেতা অরিন্দম ঘোষ,অর্ণব সরকার, যুব নেতা বেদব্রত ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

মিছিল বিজেপি পার্টি দপ্তরের সামনে পৌঁছলে সেখানে ডিজে বাজিয়ে 'বামপন্থীরা দেশদ্রোহী' স্লোগান দিয়ে উত্তেজনা সৃষ্টি করে। গেরুয়া তিলকধারী কিছু যুবক মিছিলের দিকে আসতে গেলে প্রতিবাদী ছাত্র যুবরা প্রতিহত করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তারপরেও ডিজে বাজিয়ে মিছিলের পিছে পিছে এসে উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যায়।

 

 

 

Comments :0

Login to leave a comment