BJP loses two seats in By elections

উপ নির্বাচনে বিজেপি’র হার হিন্দি বলয়ের দুই আসনে, জয় কেবল গুজরাটে

জাতীয়

বিহারের শক্তিশালী কেন্দ্রে হার। হার মধ্য প্রদেশের আসনে। দু’রাজ্যেই সরকারে আসীন বিজেপি। জয় কেবল গুজরাটের মঞ্জলপুরে। সোমবার তিন রাজ্যের তিন বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে এমনই ফলের মুখোমুখি হতে হলো বিজেপি-কে।
গত ৩০ জুলাই হয় ভোট। যন্তর মন্তরের প্রতিবাদের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হয়েছে ধর্মেন্দ্র প্রধানকে। দেশের একশো শহরে মিছিল হয়েছে ছাত্রছাত্রীদের। এমন আবহেই হয়েছে উপনির্বাচন।  
বিহারের বাঁকিপুরেই হেরেছে বিজেপি। দীর্ঘদিন ধরে বিজেপির দুর্জয় ঘাঁটি হিসাবে পরিচিত এই আসনে জয়ী জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর। বিহারের প্রথম খাতা খুললো জন সুরাজ পার্টি। 
ভোট গণনার ৩২টি রাউন্ডের মধ্যে ৩২ রাউন্ড শেষে প্রশান্ত কিশোর ১৯, ২৪৬ ভোটে জয়লাভ করেছেন। প্রশান্ত কিশোরের মোট প্রাপ্ত ভোট ৬৪১৫১। 
অন্যদিকে, বিজেপির নীরজ কুমার ৪৪,৮২৭ টি ভোট পেয়েছেন। আরজেডি প্রার্থী রেখা কুমারী ১৪, ২৭৩ টি ভোট পেয়েছেন, তিনি কিশোরের চেয়ে ৪৯,৮৭৮ ভোটে পিছিয়ে আছেন।
প্রশান্ত কিশোর বিজেপি-র হাত থেকে বাঁকিপুর আসনটি ছিনিয়ে নিতে পারেন কিনা ফল ঘোষণার শুরু থেকেই সেই দিকেই নজর ছিল রাজনৈতিক মহলের। উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে (যখন এই আসনটি ‘পাটনা পশ্চিম’ নামে পরিচিত ছিল) বিজেপি নিরবচ্ছিন্নভাবে এই কেন্দ্রের দখল ধরে রেখেছে। ২০২৫’র বিধানসভা ভোটের পর বিহারে প্রথম মুখ্যমন্ত্রীর পদ দখলে নিতে পেরেছিল বিজেপি। কিন্তু উপনির্বাচনে হার হয়েছে শক্তিশালী আসনেই। 
পাটনা এ এন কলেজ সকাল ৮ তা থেকে ভোট গণনার  শুরু হয়। এপ্রিল মাসে রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন আসনটি ছেড়ে দেওয়ায় এই উপনির্বাচনের প্রয়োজন হয়ে পড়ে।
এই উপনির্বাচনে ৩৪.৩০ শতাংশ ভোট পড়েছে, যা গত বিধানসভা নির্বাচনে নথিভুক্ত ৪১.৪৫ শতাংশের তুলনায় ৭ শতাংশেরও বেশি কম।
গত ৩০ জুলাই বিহারের বাঁকিপুর সহ আরও মধ্য প্রদেশের দাতিয়া ও গুজরাটের মাঞ্জলপুরেও উপনির্বাচন হয়। 
দাতিয়া বিধানসভা উপনির্বাচনের কংগ্রেসের ঘনশ্যাম সিং প্রায় ৬ হাজার ভোটে জিতেছেন। তিনি মোট ৬৬, ৭৫৭ ভোট পেয়েছেন। 
পাশাপাশি, বিজেপি গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনটি সফলভাবে ধরে রেখেছে। বিজেপি প্রার্থী সতীশ প্যাটেল তাঁর কংগ্রেস প্রতিদ্বন্দ্বী ভিখাভাই রাবারিকে ৩০,০০০-এরও বেশি ভোটে পরাজিত করে জয়ী হয়েছেন।

Comments :0

Login to leave a comment