শিলিগুড়ি হায়দারপাড়া মাছ বাজার এলাকায় একটি বিরিয়ানির দোকান ভাঙচুর করার অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। শুক্রবার রাতে আচমকাই কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা ওই বিরিয়ানির দোকানে এসে হামলা চালায়। গরুর মাংস দিয়ে বিরিয়ানি বিক্রির মিথ্যে অভিযোগে তুলে দোকানের ব্যানার ছিড়ে ফেলার পাশাপাশি দোকানে ভাঙচুরও চালায়। হাজি নামেও তাদের আপত্তি। বলা হয় হাজি নাম রাখা যাবে না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।
বিরিয়ানির দোকান ভাঙার প্রতিবাদে শনিবার হায়দারপাড়ায় প্রতিবাদ মিছিল করে সিপিআই(এম)। ব্যবসায়ীরা জানান, প্রশাসনিক তদন্তের ব্যবস্থা করে কয়েকজন মিলে ওই দোকানটিকে হামলা চালায়। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। দোকানের মালিক প্রিয় দে অভিযোগ করেন, প্রায় দীর্ঘ দশ বছরে ধরে এই দোকানটি দিয়েছেন তিনি। কখনও এমন অভিযোগ আসেনি। সম্পূর্ন মিথ্যে অভিযোগে দোকানে ভাঙচুর চালিয়েছে বিজেপি দুষ্কৃতিরা। ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। ঘটনা প্রসঙ্গে হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সন্পাদক বাপি ঘোষ বলেন, এভাবে ভাঙচুর না করে কোন অভিযোগ থাকলে ব্যবসায়ী সমিতি বা প্রশাসনের কাছে জানানোটা উচিৎ ছিলো। এই ধরনের ভাঙচুরের ঘটনা কোনভাবেই কাম্য নয়।
Comments :0