দক্ষ এবং উচ্চশিক্ষিত পেশাদারদের ভিসা প্রকল্পে বিপুল মাত্রায় জালিয়াতির অভিযোগ তুলল আমেরিকার শ্রম দপ্তর। তদন্তে নেমে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অন্যতম বড় সংস্থা কগনিজেন্টের উল্লেখও করেছেন আমেরিকার প্রধান শ্রম ইনস্পেকটর।
এদিকে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্স কড়া তদন্তের ইঙ্গিত দিয়ে সেই ‘আমেরিকা কেবল আমেরিকানদের’ স্লোগানে ফিরে গিয়েছেন।
ভ্যান্স বলেছেন, ‘‘আমেরিকার শ্রমিকদের কাজের জগতের বাইরে ঠেলে দিতে এইচ-ওয়ান বি ভিসা প্রকল্পে জালিয়াতি হয়েছে।
আমেরিকা ‘এইচ-ওয়ান বি‘ ভিসা দেয় বিজ্ঞান, প্রযুক্তি, গণিতের মতে ক্ষেত্রে উচ্চশিক্ষিত পেশাদারদের বিদেশ থেকে নিজেদের দেশে নিয়োগে।
নিউ ইয়র্ক পোস্ট পত্রিকাকে আমেরিকার মুখ্য শ্রম ইনস্পেক্টর বলেছেন যে তাদের দেশে স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প, কর্মসংস্থানের ক্ষেত্রে ব্যাপক জালিয়াতি চালানো হয়েছে এই ভিসা প্রকল্পকে ব্যবহার করে। তাঁর অভিযোগ, শ্রমিক জোগানের ঠিকাদাররা বিভিন্ন সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজের ভুয়ো আবেদন করত। আবেদন মঞ্জুর হয়ে গেলে সংশ্লিষ্ট কর্মীর নামে যে টাকা বেতন দেওয়া হতো তার বেশিরভাগই সংস্থা এবং ঠিকাদাররা ভাগাভাগি করে নিত। মানব পাচার চক্রও এই কেলেঙ্কারিতে সক্রিয়।
উল্লেখ্য, আমেরিকার এইচ-ওয়ান বি ভিসায় কর্মরতদের প্রায় ৭০ শতাংশ ভারতীয়।
আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বারবারই এই ভিসায় কাজের সুযোগ আটকানোর চেষ্টা করেছে। এই প্রকল্পে প্রতিটি আবেদনের জন্য ১ লক্ষ ডলার টাকা জমা দেওয়ার নিয়মও চালু করেছিল। আপাতত আদালতের রায়ে তা স্থগিত রয়েছে।
USA H-1B Investigation
‘এইচ ওয়ান বি’ ভিসায় বিপুল জালিয়াতির অভিযোগ আমেরিকার
জেডি ভ্যান্স ভিসা জালিয়াতিতে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ভাষণে।
×
Comments :0