CJP 5 September

কথার খেলাপ: ৫ সেপ্টেম্বর ফের দিল্লিতে মিছিলের ডাক সিজেপি'র

জাতীয়

ফের রাস্তায় নামতে চলেছে সিজেপি। ডাক্তারি প্রবেশিকার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে জুলাই মাসে দেশের ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে তরুণ প্রজন্মের এক অভিনব বিক্ষোভ দেখেছিলো গোটা দেশ। তৎকালীন শিক্ষামন্ত্রী পদত্যাগ ও সরকারের তরফে ককরোচ জনতা পার্টির শর্ত মেনে নেওয়া হলে সেই বিক্ষোভ শেষ হয়।  শর্ত পূরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও কথা রাখছেন না কেন্দ্রের সরকার সোমবার এমনি অভিযোগ জানিয়েছে সিজেপি। পাশাপাশি, এই অভিযোগকে সামনে রেখে  ৫ সেপ্টেম্বর দিল্লিতে একটি মিছিলের ডাক দিয়েছে সিজেপি। 
এদিন সিজেপির তরফে এক্স-এ একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, ২৫ জুলাই কেন্দ্রীয় সরকার দেশের তরুণ প্রজন্মের কাছে আন্দোলনকারী ছাত্রদের ওপর কোনরকম আইনি পদক্ষেপ না নেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলো তা পূরণে ব্যার্থ হয়েছে। 
বিবৃতিতে আরও বলা হয়, " সরকারের তরফে তাঁর প্রতিশ্রুতি পূরণে ধারাবাহিক বিলম্ব হওয়ায়, সিজেপির জাতীয় কর্মসমিতির তরফে ফের শান্তিপূর্ণ জমায়েতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" 
নিটকাণ্ডের জেরে যারা মারা গিয়েছেন তাঁদের পরিবার ও আন্দোলন চলাকালীন পুলিশের অত্যাচারে যারা আহত হয়েছেন তাদের সঙ্গে নিয়ে সিজেপি দিল্লির ইন্ডিয়া গেটের সামনে থেকে দিল্লি পুলিশের হেড কোয়াটার পর্যন্ত একটি শান্তিপূর্ণ মিছিল করবে। 
পাশাপাশি,   সিজেপি তরফে বলা হয়, " সরকারকে নিজের কথা রাখতে হবে, আমাদের ধৈর্য কে দুর্ববলতা হিসাবে ধরে নেবেন না।"

Comments :0

Login to leave a comment