CPI-M Polit Bureau on Vande Mataram

‘বন্দে মাতরম‘-র অপব্যবহার করছে বিজেপি, হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি: বিবৃতি পলিট ব্যুরোর

জাতীয়

স্বাধীনতা সংগ্রামের পর্বে ‘বন্দে মাতরম’ উচ্চারণ করে সংকল্প নেয়নি যারা তারাই বিষয়টি নিয়ে এখন দেশের জনতার ঐক্যকে বিনষ্ট করতে নেমেছে।
‘বন্দে মাতরম’ প্রসঙ্গে বিবৃতিতে একথা বলেছে সিপিআই(এম) পলিট ব্যুরো।
পলিট ব্যুরো বলেছে, ‘বন্দে মাতরম’-র ছয়টি স্তবককে দেশপ্রেমের একমাত্র মাপকাঠি করার চেষ্টা হচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, সিপিআই(এম) দৃঢ়ভাবে মনে করে যে সংবিধানে গৃহীত ধারণাগুলিকে মর্যাদা দেওয়া জরুরি। কারণ বহুত্ববাদী এবং অন্তর্ভুক্তির বৈশিষ্ট সম্পন্ন ভারতের সঙ্গে এই ধারণাসমূহ জড়িয়ে রয়েছে। 
পলিট ব্যুরোর বিবৃতিতে বলা হয়েছে, সংসদে আইন পাশ করে বন্দে মাতরমের ছয়টি স্তবককেই বাধ্যতামূলক করে যেভাবে বিজেপি এবং হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তিগুলি তার অপব্যবহার করছে তা মেনে নেওয়া যায় না। 
পলিট ব্যুরো বলেছে, কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘বন্দে মাতরম’ জাতীয় গীতের মর্যাদা সরকারিভাবে পেয়েছে তা বিশদে পর্যালোচনা করা হয়েছে। 
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায় ‘বন্দে মাতরম’-র মূল রচনার অনেক পরে তাঁর ‘আনন্দমঠ’ উপন্যাসে বাড়িয়ে ছয়টি স্তবক করেছিলেন। সেই ইতিহাসের উল্লেখ করে পলিট ব্যুরো বলেছে যে এই বিষয়টিতে সিদ্ধান্ত নিয়ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। 
বিবৃতিতে বলা হয়েছে, ‘বন্দে মাতরম’-র প্রথম দু’টি স্তবক নিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় বা সংবিধান পরিষদে, কোথাও, আপত্তি ওঠেনি। কিন্তু, ছয়টি স্তবক সংযুক্তির আইন পাশ করার পর থেকে একেই দেশপ্রেমের একমাত্র সূচক বলা হচ্ছে। হিন্দুত্ববাদী শক্তির সাম্প্রদায়িক এবং বিভাজনের দৃষ্টিভঙ্গি থেকে তা করা হচ্ছে। দ্বিচারিতা বেরিয়েও পড়ছে। জাতীয় সঙ্গীতের মাঝপথে উত্তর প্রদেশ বিধানসভার অধ্যক্ষ বেরিয়ে গিয়েছিলেন

Comments :0

Login to leave a comment