Canada Tariff USA

আমেরিকার ওপর ১৫-৫০ শতাংশ পালটা শুল্ক কানাডার

আন্তর্জাতিক

আমেরিকার ওপর পালটা শুল্ক চাপালো কানাডা। প্রায় ২ হাজার কোটি ডলার অঙ্কের পালটা শুল্ক বসিয়ে দিয়েছে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানের প্রশাসন।
৮ সেপ্টেম্বর থেকে নতুন শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কানাডা। আমেরিকার থেকে আমদানি হবে এমন ৭০০ পণ্যে শুল্ক বসানো হয়েছে। ১৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত বসানো হয়েছে শুল্ক। 
আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চড়া শুল্ক বসিয়ে প্রতিযোগী দেশ কেবল নয়, প্রতিবেশি দেশগুলিকেও শাসাতে নেমেছিলেন। বেশিরভাগ দেশই কড়া করে পালটা আঘাত নামাচ্ছে। ভারতের নরেন্দ্র মোদী সরকার যদিও ব্যতিক্রম।  
 

Comments :0

Login to leave a comment