Road Accident in Shantipur

শান্তিপুরের পথ দুর্ঘটনায় দম্পতির মৃত্যু

জেলা

আবারও নদীয়ার শান্তিপুরের জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হল এক দম্পতির। হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁর উদ্দেশে ফিরছিলেন দম্পতি। দুর্ঘটনার ঘটার সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা খবর দেন শান্তিপুর থানায়। শান্তিপুর ট্রাফিক গার্ডেও খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিপুর থানার পুলিশ এবং শান্তিপুর ট্রাফিক পুলিশ। ইতিমধ্যেই গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় শান্তিপুর থানার পুলিশ। ওই দম্পতিকে উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেখে দম্পতিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহদুটিকে ময়না তদন্তের জন্য রানাঘাট স্টেট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। 
স্থানীয় সূত্রে পাওয়া খবরের বিবরণে জানা গেছে সোমবার ভোর আনুমানিক ৫ টা সময় শান্তিপুর থানার অন্তর্গত ১২ নম্বর জাতীয় সড়কের বাথনা ব্রিজে আচমকা একটি গাড়ি পিছন থেকে সজোরে আরেকটি গাড়িতে ধাক্কা মারে। গাড়ির গতিটা এতটাই ছিল যে ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা দুইজন ওই গাড়ির ভেতরেই চাপা পড়ে যায়। খবর পেয়ে দ্রুত শান্তিপুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীকালে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর গাড়িটি থেকে কোনরকমে মৃতদেহগুলি বের করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক সূত্রের গাড়িতে থাকা ওই দম্পতি হিমাচল প্রদেশ থেকে আপেল নিয়ে বনগাঁ যাচ্ছিল। দম্পতিকে নিয়ে যাওয়া লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। কী ভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশের অনুমান, বাথনা ব্রিজের উপর নিয়ন্ত্রণ হারায় দুর্ঘটনাগ্রস্ত লরিটি। তার পরে সেটি অন্য একটি লরিতে ধাক্কা মারে। ঘটনার তদন্ত করে দেখছে শান্তিপুর থানার পুলিশ।
স্থানীয়দের দাবি প্রায় প্রতিদিন এইসব স্থানে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটছে তাতে করে পুলিশ প্রশাসনের আরও নিরাপত্তার বিষয়ে নজরদারি বাড়ানো অবশ্যই দরকার।

Comments :0

Login to leave a comment