Cyber Fraud

সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস পুরুলিয়ায়, গ্রেপ্তার ৫

জেলা

বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস হলো পুরুলিয়ায়। প্রায় ২১৭ টি ব্যাংক একাউন্ট থেকে প্রায় ৮৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল সাইবার অপরাধের সঙ্গে প্রতারকেরা। ঘটনায় সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার পাঁচ যুবক। ধৃতদের নাম সরোজ তেওয়ারি (ঝাড়খন্ড), সন্দীপ বাউরি (ঝাড়খন্ড), রকি বাউরি (পুরুলিয়া), অঙ্কিত সিংহ (পুরুলিয়া), আয়ুশ সিংহ (পুরুলিয়া)। বৃহস্পতিবার অভিযুক্তদের তোলা হয় পুরুলিয়া জেলা আদালতে।  
পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া জেলা পুলিশের সমন্বয় পোর্টালে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশের হাতে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জেলার বিভিন্ন ব্যক্তির একাউন্ট থেকে সর্বমোট ২১৭টি একাউন্টে ৮২ লক্ষ ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেছে দুস্কৃতীরা। যার মধ্যে প্রথমে এক যুবকের একাউন্টেই প্রায় ৪০ লক্ষ টাকার হদিশ পায় পুলিশ। গত ৩০ আগষ্ট পুরুলিয়ার বান্দোয়ানের ধাদিকা গ্রামের বাসিন্দা শ্যামল বরণ সহিস নামে এক যুবককে গ্রেপ্তার করে সাইবার ক্রাইম থানার পুলিশ। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পর আরও ৫ যুবকের খোঁজ পায় পুলিশ। ওই গ্যাংটি সাধারণ মানুষের ব্যাঙ্ক একাউন্ট হ্যাক করে টাকা আত্মসাৎ করার চক্র চালাচ্ছিল বলে অভিযোগ। ঘটনার তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন পুরুলিয়া জেলা আদালতে পেশ করা হয়।

Comments :0

Login to leave a comment