Bhutni Dam Breached

প্রতিশ্রুতি মুখেই, ফের বাঁধ ভাঙল ভুতনির চরে, বিপন্ন ২ লক্ষ

জেলা

ভুতনিতে বাঁধ ভেগে জলস্রোত।

ফের বাঁধ ভাঙলো ভুতনিতে। মালদহের মানিকচক বিধানসভার এই এলাকার প্রায় ২ লক্ষ বাসিন্দা বড় বিপর্যয়ের আচমকা করছেন। 
এই নিয়ে পরপর তিন বছর বাঁধ ভাঙলো ভুতনীতে। সিপিআই(এম) মালদহ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য দেবজ্যোতি সিনহা বলেছেন, “এর আগে তৃণমূল সরকারের অপদার্থতা দেখেছেন ভূতনির মানুষ। বারবার গঙ্গার ভাঙ্গনে বিপর্যস্ত হয়েছেন। এবারে নির্বাচনে বিজেপির প্রতিশ্রুতিকে বিশ্বাস করেছেন কিন্তু প্রশাসনের কোন চিন্তাই নেই। ফের ভাঙলো বাঁধ।“
স্থানীযরা জানিয়েছেন যে সেচ দপ্তরকে জানানো পরে অস্থায়ী বাঁধের একটি ব্যবস্থা হয়েছে। কিন্তু তারা বলছেন যে বিহারের পাটনার কাছে গঙ্গা ফুলছে। বড় রকমের প্রস্তুতি না থাকলে ভূতনিতে বিপর্যয় হবে। 
দেবজ্যোতির ক্ষোভ, “সরকার নয় নতুন, জেলা প্রশাসন তো নতুন না। হিজ দপ্তর তো নতুন না। সতর্ক করা সত্ত্বেও তারা আগাম ব্যবস্থা নেন না কেন।”
এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলকে পরাজিত করে মানিকচকে জয়ী হয়েছে বিজেপি। প্রচারে বিজেপির স্থানীয় নেতা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভূতনি নিয়ে প্রতিশ্রুতি দিয়েছেন। স্থানীয়রা সে কথা মনে করিয়ে বলছেন যে প্রধানমন্ত্রী প্রায় ১৫ মিনিট বলেছিলেন ভূতনির চরের বন্যা নিয়ে। অমিত শাহ বলেছিলেন ভূতনিতে আর বন্যা হবে না। সেই ব্যবস্থা করা হবে। বিপুল ভোটও পেয়েছে বিজেপি। কিন্তু কাজ হচ্ছে না।

Comments :0

Login to leave a comment