তীব্র দাবদাহে এবছর ব্রিটেনে রেকর্ড সংখ্যক মৃত্যু হয়েছে। গত বছরের তুলনায় যা প্রায় দ্বিগুণের বেশি।
শুধু তাই না, এমন মৃত্যুর ঘটনাগুলি হয়েছে মাত্র দু’মাসেই। গত মে এবং জুনে। বৃহস্পতিবার লন্ডনে স্বাস্থ্যমন্ত্রক থেকে প্রকাশিত বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।
ইউনাইটেড কিংডম হেলথ এজেন্সি (ইউকেএইচএ)’র দেওয়া বিবৃতি অনুসারে, ব্রিটেনে গত মে এবং জুন মাসে প্রবল গরমজনিত কারণে ২,৮৭৭ জনের মৃত্যু হয়েছে। হিট স্ট্রোককে নিহতদের অধিকাংশই বয়স্ক মানুষ।
যেখানে গত বছর, অর্থাৎ ২০২৫ সালে প্রাণ হারান ১,৫০৪ জন। এই তথ্য স্বাস্থ্যদপ্তর থেকে এমন একটা সময় ঘোষণা করা হয়েছে, যখন ব্রিটেনের প্রায় অর্ধেক অংশেই সরকারিভাবে খরাজনিত পরিস্থিতি ঘোষণা করা হয়েছে।
২০২৬ সালে প্রবল গরমে নাজেহাল দেশের লোক। গত মে ও জুন মাসে দেশের বেশ কিছু অংশে তাপমাত্রা সাহয্যের অতীত ছিল বলেই ফিরছে মুখে মুখে। লন্ডনে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের বিবৃতি অনুসারে, গত মে এবং জুন মাসে গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ৩১.৫ ও ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, যা একটি রেকর্ড।
এমন প্রবল গরমে গত মে মাসে ৭৫৩ জন মারা যান। পাশাপাশি জুন মাসে তীব্র গরমে মৃত্যুর সংখ্যা একধাক্কায় অনেকটাই বেড়ে হয় ২,১২৪ জন। ইউকেএইচএ’র প্রধান ড. রস থম্পসন জানান, ‘‘এমন পরিসংখ্যান চোখে আঙুল দিয়ে দেখায় তীব্র গরম জন স্বাস্থ্যের ক্ষেত্রে ঠিক কতটা ভয়াবহ হতে পারে। এই পরিস্থিতিতে সব থেকে বেশি ঝুঁকি প্রবীণ নাগরিক এবং শিশুদের।’’ —পিটিআই
Britain Heatwave Death
ব্রিটেনে অসহ্য গরমে মে-জুনে রেকর্ড মৃত্যু
×
Comments :0