একদিকে আলোচনায় বসার কথা বলা হচ্ছে, অন্যদিকে পুলিশকে দিয়ে দেওয়া হচ্ছে লাগাতার হুমকি। বলা হচ্ছে, বাতিল হতে পরে পাসপোর্ট। শাসনের এই দ্বিচারিতাই দেখছে দিল্লি, দেখছে সারা দেশ।
ককরোচ জনতা পার্টি ( সিজেপি)-র নেতৃত্বে দেশজুড়ে ছাত্র আন্দোলন চলছে। ২০ জুলাই সিজেপি-র ' সংসদ চলো' অভিযানে ছাত্রদের দিল্লি পুলিশ নির্মাণ অত্যাচার চালিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ সহ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছে ছাত্ররা। দেশের বিভিন্ন রাজ্যগুলিতে চলা এই ধরণের কর্মসূচিতে অংশগ্রহণ কর ছাত্রদের ধরপাকড় চালাচ্ছে পুলিশ।
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা খাতের অন্যান্য অনিয়মের বিরুদ্ধে ২০ জুলাই নয়াদিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র নেতৃত্বাধীন মিছিলে পুলিশের পদক্ষেপের নিন্দা জানিয়ে ‘অননুমোদিত’ বিক্ষোভ করার দায়ে বৃহস্পতিবার নাগপুরে ১০০ জনেরও বেশি তরুণকে আটক করা হয়েছে। পাশাপাশি এদিনই রাজস্থানের বাঁশওয়ারা জেলায় নিট-র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে আয়োজিত বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে। বিভিন্ন রাজ্যেই এই ধরণের ঘটনা সামনে আসছে।
এদিনই, ২০ জুলাই 'সংসদ চলো' কর্মসূচিতে অংশগ্রহণ করা বিক্ষোভকারীদের পাসপোর্ট বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে বলেও হুমকিও দিয়েছ দিল্লি পুলিশ।
অপরদিকে, বৃহস্পতিবারই সিজেপি সহ যন্তর মন্তরে আন্দোলনরত ছাত্রদের কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার বাসভবনে আলোচনায় বসার জন্য বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং। এর পরেই, জে পি নাড্ডা বৃহস্পতিবার বলেন যে, আন্দোলনরত তরুণদের সঙ্গে আরও আলোচনার জন্য সরকার প্রস্তুত এবং এই আলোচনা তাঁর কার্যালয় বা বাসভবন—যে কোনো স্থানেই হতে পারে।
এর আগে বুধবারও নাড্ডার সঙ্গে আলোচনার জন্য সিজেপি-কে আমন্ত্রণ জানানো হয়েছিল, কিন্তু তারা সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করে জানায় যে, তারা কেবল কোনও নিরপেক্ষ স্থানেই সরকারের সঙ্গে আলোচনা করবে। এই বিষয়ে, সিজেপির মুখপাত্র সৌরভ দাস বলেন, "আমরা কারও বাড়ি বা অফিসে যেতে অস্বীকার করেছি। জনগণের আদালত তো এখানেই। মন্ত্রীদেরই জনগণের মাঝে আসতে হবে। তাঁরা যদি কথা বলতে চান, তবে তা যন্তর মন্তরেই হতে হবে।"
CJP DELHI POLICE NUDDA
বিক্ষোভকারীদের পাসপোর্ট বাতিলের হুমকি দিল্লি পুলিশের, 'কথা বলতে যন্তর মন্তরে আসতে হবে', নাড্ডার আমন্ত্রণ প্রসঙ্গে সিজেপি
×
Comments :0