সরকারি কর্মীর স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে বুধবার পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন হুগলি জেলা কমিটির পক্ষ থেকে চুঁচুড়া - মগরা ব্লকের বিডিও‘র কাছে ডেপুটেশন দেওয়া হয়। ডেপুটেশনে মিড-ডে-মিল কর্মীদের সরকারি কর্মীর স্বীকৃতি, ন্যূনতম ২৬ হাজার টাকা বেতন, অবসরকালীন সুযোগ-সুবিধা, ১২ মাসের বেতন প্রদান সহ বোনাস দেওয়ার দাবি জানানো হয়।
ডেপুটেশনে উপলক্ষে উপস্থিত ছিলেন হুগলি জেলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের সম্পাদিকা সেবা সাহা, জেলা সম্পাদকমন্ডলীর সদস্য শৈলেন বিশ্বাস, সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য তরুণ ঘোষ এবং সিআইটিইউ হুগলি জেলা কমিটির নেতা সাহাজউদ্দিন মল্লিক সহ মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ। বিডিও -র সঙ্গে প্রতিনিধি দলের আলোচনার বিষয় জমায়েতে ব্যাখ্যা করেন সেবা সাহা। এছাড়াও মিড ডে মিল কর্মীদের সামনে বক্তব্য রাখেন সিআইটিইউ রাজ্য কমিটির সদস্য তরুণ ঘোষ। আগামী ১০ই জুলাই কলকাতা সমাবেশে ব্যাপক সংখ্যায় মিড ডে মিল কর্মীদের অংশগ্রহণ করার ও আহ্বান জানান তাঁরা।
Comments :0