মীর আফরোজ জামান: ঢাকা
ঢাকা পৌছালেন বাংলাদেশের নতুন হাইকমিশনার তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দেওয়া ভারতের প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। শুক্রবার বেলা ১২টা নাগাদ স্ত্রী মিনাল ত্রিবেদীকে সঙ্গে নিয়ে সড়কপথে পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন কুমার তুলসীদাস বাধে এবং বাংলাদেশের বিদেশ মন্ত্রকের ডেপুটি চিফ অব প্রটোকল আরিফ মাহমুদ সেখানে তাদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। গত এপ্রিল মাসে তাঁকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছিল কেন্দ্রের বিজেপি সরকার। দীনেশ ত্রিবেদী প্রণয় ভার্মার স্থলাভাষিক্ত হলেন। ২০২২ সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিন সস্ত্রীক দীনেশ ত্রিবেদী শুক্রবার কলকাতা থেকে প্রথমে বনগাঁয় পেট্রাপোল সীমান্তে পৌঁছান। সেখান থেকে বাংলাদেশের বেনাপোল সীমান্তে পাসপোর্ট ভিসা সহ প্রয়োজনীয় নথিপত্র দেখিয়ে তিনি বাংলাদেশে প্রবেশ করেন।
বেনাপোলে সাংবাদিকদের পর্যটন ভিসা সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে নব নিযুক্ত হাই কমিশনার বলেন, ‘‘আমি একটাই কথা বলতে পারি আমাদের যা জনসংখ্যা আছে ১৪০ কোটি, আর আমি কুঁড়ি কোটি অ্যাড করি, তাহলে ১৬০; তাহলে যা হবে, একসঙ্গে হবে। দেখুন তো হেঁটে চলে এলাম, মনে হচ্ছে না যে আমি বাংলাদেশি না। সবসময় আমি বলি একই আকাশ একই বাতাস।’’ এদিন পুশইনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দীনেশ ত্রিবেদী বলেন, ‘‘ডেমোক্রেসিতে অনেক ইশুজ থাকে। আপনার একটা বাংলাদেশের স্ট্রং ডেমোক্রেসি, আমাদেরও স্ট্রং ডেমোক্রেসি; দুই ডেমোক্রেসি মিলে গেলে একটা ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়, একটা পুরো ইকোনমিক ওয়ার্ল্ড পাওয়ার হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার, আর এর জন্য আমার যা দায়িত্ব আছে, আমি নিশ্চয়ই পালন করব। এই দুই গণতন্ত্র একত্রে কাজ করলে গোটা পৃথিবীর কাছে তা দৃষ্টান্ত হয়ে উঠবে। কিন্তু আপনাদের সাপোর্ট থাকা দরকার।
Dinesh Trivedi
সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
×
Comments :0