Elephant Dies

বাজ পড়ে হাতির মৃত্যু, চাঞ্চল্য আলিপুরদুয়ারে

জেলা

বজ্রপাতের বলি হলো একটি বুনো হাতি। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার শালকুমার ২ গ্রাম পঞ্চায়েতের কলাবাড়িয়া পাহাড় এলাকায়। এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার গভীর রাত থেকেই আলিপুরদুয়ার ও তৎসংলগ্ন এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির পাশাপাশি চলছিল প্রবল বজ্রপাত। সেই সময় জঙ্গল থেকে খাবারের সন্ধানে একটি হাতি লোকালয়ের কাছাকাছি চলে আসে। বুধবার ভোরেও আকাশ ভেঙে বৃষ্টি ও বজ্রপাত অব্যাহত ছিল। ভোরের আলো ফুটতেই স্থানীয় বাসিন্দারা কলাবাড়িয়া পাহাড়ের পাদদেশে হাতিটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। প্রাথমিক অনুমান, প্রবল বজ্রপাতের আঘাতেই হাতিটির মৃত্যু হয়েছে।
হাতির মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। হাতিটিকে এক নজর দেখার জন্য ভিড় জমান উৎসুক মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। বনকর্মীরা মৃত হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যান।
​এ বিষয়ে বন দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব হবে। পুরো ঘটনায় শোকপ্রকাশ করেছেন বনমন্ত্রী মনোজ কুমার ওঁরাও।

Comments :0

Login to leave a comment