তৃণমূল ছাত্র পরিষদের জনসভাকে কেন্দ্র করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নামে এফআইআর দায়ের করল পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হয়েছে এই এফআইআর।
পুলিশের বক্তব্য, হেস্টিংয়ের মিডল রোডের বাসিন্দা অপু বৈদ্যের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে শনিবার, ২৯ আগস্ট।
গত শুক্রবার, ২৮ আগস্ট, ক্যাথিড্রাল রোডে হয় এই জনসভা। অভিযোগে বলা হয়েছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাঁর সমর্থকদের উসকেছেন। তারা পুলিশের ব্যারিকেড ভাঙে। কলকাতা হাইকোর্টের আদেশ অমান্য করে জটলা করে। আইন শৃঙ্খলার পক্ষে সমস্যা তৈরি করে। বিশৃঙ্খলা তৈরি করে। কলকাতা হাইকোর্টের সময়সীমা ছিল বেলা ১২টা থেকে দুপুর তিনটে। সেই সময়সীমা মানা হয়নি।
Mamata Banerjee FIR
তৃণমূলের জনসভা ঘিরে অভিযোগ, এফআইআর মমতা বিরুদ্ধে
ছবি সংগ্রহ থেকে।
×
Comments :0