Fire

শিলিগুড়ি মোড়ে সাইকেল ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

জেলা

সাইকেল ফ্যাক্টরিতে আগুন, কালো ধোঁয়ায় ঢেকে যায় শিলিগুড়ি মোড় এলাকা। শুক্রবার বেলা সাড়ে ৩ টে নাগাত উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের শিলিগুড়ি মোড়ে একটি সাইকেল ফ্যাক্টরিতে আগুন। আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা এলাকা। হঠাৎ আগুনে কারখানার অভ্যন্তরীণ সম্পূর্ণ অংশ পুড়ে ছাই হয় যায়। দমকল কর্মীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পার্শ্ববর্তী কারখানাগুলি সুরক্ষিত।  এই আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী দুর্গা সাহা জানিয়েছেন, রায়গঞ্জের শিলিগুড়ি মোড় সংলগ্ন সুদর্শনপুরে একটি সাইকেল ফ্যাক্টরিতে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় সাইকেল ফ্যাক্টরি। কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। স্কুল থেকে ফেরার পথে সোহারই মোড় থেকে কালো ধোঁয়া দেখতে পেয়ে এখানে আসলাম। প্রথমে ভেবে ছিলাম কোনো গ্যারেজে আগুন লেগেছে। পরে এগিয়ে এসে জানলাম সাইকেল কারখানায় আগুন লেগেছে। সুরেন্দ্রনাথ কলেজের কর্মী কার্তিক দাস বলেন, চারিদিকে ধোয়ায় আকাশ কালো হয়ে যায়। ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলতে থাকে। ফ্যাক্টরিতে প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় আগুন দ্রুত কারখানার মধ্যে ছড়িয়ে পড়ে। মূহুর্তে রটে যায় পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আগুন লাগার খবর পেয়ে দমকলের ৫ টা ইঞ্জিন ঘটনাস্থলে পৌছায়। সাইকেল কারখানার কর্মী রবীন রায় বললেন, ‘‘আমি টিফিনের জন্য যাচ্ছিলাম, সেই সময় জানতে পারি কারখানায় আগুন লেগেছে। দ্রুত ফিরে আসি। এমনিতেই কাজ কম ছিল। কর্মীর সংখ্যাও ছিল কম।’’ এলাকাটি ঘনবসতিপূর্ণ এলাকা, পার্শ্ববর্তী অঞ্চলে প্রচুর গ্যারেজ কারখানা থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। দমকলের তৎপরতায় কারখানাগুলি সুরক্ষিত। টায়ার কোম্পানির দোকানের পাচিল ভেঙে দমকলের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ক্ষয় ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লাগতে পারে।

Comments :0

Login to leave a comment