ইন্দোনেশিয়ার মাদুরা দ্বীপের কাছে রবিবার একটি যাত্রীবাহী জাহাজে আগুন লাগার ঘটনায় এখনও অবধি ৫ জন নিহত হয়েছেন। সেইসঙ্গে, ৪১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঘটনার খবর ছড়িয়ে পড়া মাত্রই ব্যাপক তল্লাশি ও উদ্ধারের কাজ শুরু হয়েছে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ফেরিটিতে ২৭১ জন যাত্রী সহ ফেরি পরিচালনায় নিযুক্ত সদস্যরাও সেখানে ছিলেন। রবিবার বিকেল নাগাদ অন্তত ২২৫ জনকে উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে, নিখোঁজদের সন্ধান চালিয়ে যাওয়া হচ্ছে।
পূর্ব জাভা প্রদেশের সুরাবায়া থেকে দক্ষিণ সুলাওয়েসির মাকাসারের দিকে যাওয়ার পথে জাভার উত্তর-পূর্ব উপকূলের কাছাকাছি মাদুরা দ্বীপের কাছে জাহাজটিতে আগুন ধরে যায়।
উদ্ধার অভিযানের জন্য বেশ কয়েকটি ভেসেল- কে মোতায়েন করা হয়।
যদিও, কি কারণে ওই জাহাজটিতে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
Fire on Indonesian passenger ship
ইন্দোনেশিয়ার যাত্রীবাহী জাহাজে অগ্নিকান্ড, নিহত ৫ সহ নিখোঁজ ৪১
×
Comments :0