Jagdeep Dhankar

হাসপাতালে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়

জাতীয়

হাসপাতলে ভর্তি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। জয়পুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি হওয়ার কথা রয়েছে। জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত প্রখ্যাত ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক সামিন শর্মার সরাসরি তত্ত্বাবধানে এই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শারীরিক অস্বস্তির কারণে ধনখড়কে ভর্তি করার পর বেশ কয়েকটি মেডিকেল পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণ করছে। তবে, হাসপাতাল কর্তৃপক্ষ এখনও তাঁর বর্তমান স্বাস্থ্য সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি।
১৯৫১ সালের মে মাসে রাজস্থানে জন্মগ্রহণকারী জগদীপ ধনখড়। চিতোরগড়ের সৈনিক স্কুল থেকে তাঁর স্কুলজীবন শেষ করে জয়পুরের রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এবং এলএলবি ডিগ্রি অর্জন করেন। ১৯৭৯ সালে রাজস্থান বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯০ সালে রাজস্থান হাইকোর্ট তাঁকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে মনোনীত করে। ১৯৯০ সাল থেকে সুপ্রিম কোর্টে অনুশীলন করন। তিনি রাজস্থান হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতিও। ১৯৮৯ সালে রাজনীতিতে প্রবেশ করেন। সেই বছরই কংগ্রেসের টিকিটে ঝুনঝুনু থেকে লোকসভায় নির্বাচিত হন। ১৯৯০ সালে তিনি চন্দ্রশেখর সরকারের কেন্দ্রীয় মন্ত্রী হন। রাজস্থান কংগ্রেসে অশোক গেহলটের উত্থানের সাথে সাথে তিনি বিজেপিতে যোগ দেন। ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ২০১৯ সালের ২০ জুলাই জগদীপ ধনখরকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করেন। ২০২২ সালে উপরাষ্ট্রপতি পদে এনডিএ প্রার্থী হিসেবে জগদীপ ধনখর মনোনীত হয়েছিলেন। ২০২৫ সালে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে উপ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন।

Comments :0

Login to leave a comment