পৌরসভার দুর্নীতি সম্পর্কিত অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মালবাজারের প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা সহ আরও চারজন। গ্রেপ্তার হয়েছেন মাল টাউন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মালবাজার পৌরসভার প্রাক্তন স্টোরকিপার অমিত দে, পৌরসভার ইঞ্জিনিয়ার কুনাল কর্মকার, ডেটা এন্ট্রি অপারেটর সুমন চ্যাটার্জি এবং ইলেকট্রিশিয়ান সুমিত দে। ঘটনাকে ঘিরে সমগ্র মালবাজার জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য মালবাজার পৌরসভার তহবিল ব্যবহারে একাধিক আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। তদন্তে নেমে সরকারি অর্থের অপব্যবহার, ভুয়ো বিল ও জাল নথি তৈরির মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের তথ্য সামনে এসেছে। এছাড়া, টেন্ডার প্রক্রিয়ায় নিয়মবহির্ভূতভাবে নির্দিষ্ট সংস্থাকে কাজ পাইয়ে দেওয়া এবং জনকল্যাণমূলক তহবিল ব্যক্তিগত স্বার্থে ব্যবহারের অভিযোগও পুলিশ গভীর ভাবে খতিয়ে দেখছে। তদন্তকারীদের প্রাথমিক দাবি, গোটা ঘটনায় মোটা অঙ্কের অবৈধ আর্থিক লেনদেনের প্রমাণ মিলেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর দুর্নীতির সঙ্গে অন্য কোনও প্রভাবশালী চক্র বা ব্যক্তি জড়িত রয়েছে কি না,তা পুলিশ তদন্ত করে দেখছে।
ঘটনা প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে সিপিআই(এম) জেলা সম্পাদক পীযুষ মিশ্র বলেন,‘‘নিচু স্তরের যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের গ্রেপ্তার করে তো আর সাধারণ মানুষের লুট হওয়া টাকা ফেরত পাওয়া যাবে না। কিন্তু মানুষের টাকা লুট করে যাঁদের হাতে গেছে, তাঁরা তো আজ বিজেপি বা ভালো তৃণমূলে গিয়ে ভিড়েছেন! আসল লুটেরা ও ভান্ডার তো বিজেপির হাতে। অথচ আজ যাঁদের মাধ্যমে এই দুর্নীতি হয়েছে বা টাকা জমা হয়েছে, সেই মাধ্যমগুলোকে গ্রেপ্তার করা হচ্ছে। মাধ্যমগুলোকে গ্রেপ্তার করার অর্থই হলো এদের মুখ বন্ধ করার একটা গভীর চক্রান্ত চলছে। এদের পাশাপাশি আসল মাথাকে গ্রেপ্তার করতে হবে।’’
Mal Municipality
আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সহ ৪
×
Comments :0