আন্তর্জাতিক বাজারে কমছে জ্বালানির দাম। ভারতেও বাড়িয়ে দেওয়া দাম কমানোর দাবি উঠছে। সেই সময়েই উলটে দাম কত বাড়তে পারত, তা নিয়েই ভাষণ দিলেন প্রধানমন্ত্রী।
শনিবার মোদী বলেন, পশ্চিম এশিয়ায় সঙ্কটের জেরে গ্যাসের সিলিন্ডারের দাম ২০০০ টাকা হতে পারত। সরকারের হস্তক্ষেপে তা হয়নি।
রাজস্থানে বালোতরায় একটি পরিশোধনাগার উদ্বোধনের অনুষ্ঠানে ভাষণ দেন মোদী। তিনি বলেন, ‘‘একুশ শতকে সবচেয়ে খারাপ জ্বালানি সঙ্কট তৈরি হয়েছিল পশ্চিম এশিয়ায় সংঘাতের কারণে।’’ তিনি বলেন, ‘‘প্রতিটি ধাপে ভারত সঠিক পদক্ষেপ নিয়েছে। ভারসাম্য রাখতে সম্পদকে ব্যবহার করেছে। কূটনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়েছে দষতার সঙ্গে।’’
গত ২৮ ফেব্রুয়ারি ইরান আক্রমণ করে আমেরিকা-ইজরায়েল। যুদ্ধ চাপিয়ে দেওয়ার ফলে আমেরিকা বস্তুত গোটা বিশ্বের অর্থনীতির সামনে বিপদ খাড়া করে। মোদী সরকার আক্রমণের নিন্দায় কোনও কথা বলেনি। দেশে জ্বালানির দাম বেড়েছে লাফিয়ে।
Modi Gas
গ্যাসের দাম ২০০০ টাকা হতো, ভাষণ মোদীর
×
Comments :0