High Court in RG Kar case

পরিবারের সঙ্গে বলতে হবে কথা, আর জি কর মামলায় সিট্ গঠনের নির্দেশ হাইকোর্টের

রাজ্য কলকাতা

আর জি করের তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার মামলায় সিবিআইকে তিন সদস্যের বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এবার থেকে সিবিআই-এর পূর্বাঞ্চলীয় যুগ্ম-অধিকর্তার নেতৃত্বে চলবে আরজি কর মামলার তদন্ত। এর আগে এই মামলায়  আসামি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তরুণী চিকিৎসকে ধর্ষণ ও খুনের ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িয়ে রয়েছে বলে মনে করে সঠিক বিচারের দাবিতে ফের শিয়ালদহ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তরুণী চিকিৎসকের বাবা- মা। এবার পরিবারের দাবিকেই খতিয়ে দেখতে পুনরায় তদন্ত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

এদিন হাইকোর্টের তরফে কড়া নির্দেশিকায় বলা হয়েছে, ঘটনার দিন আর জি কর-এ ঠিক কি ঘটেছিলো তার জন্য পুনরায় ঘটনাটহলে যেতে হবে, নির্যাতিতার পরিবারের সঙ্গে কথা বলারও নির্দেশ দেওয়া হয়েছে সিবিআই-কে। ওই দিন রাতে তরুণী চিকিৎসকের সহকর্মীদের সঙ্গে খাবার খাওয়ার সময় থেকে নির্যাতিতার শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সময়ে ঠিক কী কী ঘটেছিল এবং কারা কারা সেখানে উপস্থিত ছিলেন, তার সম্পূর্ণ  ঘটনাক্রম সিবিআইকে খতিয়ে দেখতে সম্পূর্ণ স্বাধীনতাও দিয়েছে কোর্ট। এই মামলার পরবর্তী শুনানি বুধবার, ২৪ জুন। 
পাশাপাশি, সিবিআইয়ের তদন্ত পক্রিয়াকে ঘিরে এদিন অসন্তোষ ও প্রকাশ করে হাইকোর্ট। তদন্ত প্রক্রিয়া শেষ নাহওয়া সত্ত্বেও  আর জি করের মূল  ঘটনাস্থলে কী ভাবে লোকজন ঢুকে পড়ছে,  তা নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি।

প্রসঙ্গত, ক'দিন আগেই কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা ব্যক্তিগত কারণ দেখিয়ে আচমকা এই মামলা থেকে সরে দাঁড়িয়েছিলেন, ফলে বিষয়টি সরাসরি চলে যায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। এর পরেই হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আরজি কর মামলার শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি বেঞ্চ গঠন করা হয়। বর্তমানে এই মামলার বিচার প্রক্রিয়া চলছে বিচারপতি শম্পা সরকার এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে।

Comments :0

Login to leave a comment