এজেন্টের মাধ্যমে গিয়েছিলেন ওমানে। বলা হয়েছিল বাড়ির কাজে নিয়োগ করা হবে। গিয়ে দেখছেন বাড়ি বাড়ি কাজ করানো হচ্ছে, খাওয়া-থাকার ব্যবস্থাও নেই।
হায়দরাবাদের শবনম বেগম আশ্রয় নিয়েছেন ওমানের মাস্কটে ভারতীয় দূতাবাসে। হায়দরাবাদ থেকে তাঁর পরিবার যোগাযোগ করেছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। শবনমকে দেশে ফেরানোর জন্য আবেদন জানিয়েছে পরিবার।
এই বছরেরই মার্চে মাস্কটে যান শবনম। এক এজেন্টের সঙ্গে যোগাযোগ হয়েছিল। সেই যোগাযোগের সূত্র ধরে মাস্কটে একটি বাড়িতে দেখভালের কাজ করার জন্য নিয়োগ করা হয়েছিল তাঁকে। কিন্তু কয়েকদিনের মধ্যেই অবস্থা অন্যরকম হয়।
শবনম দূতাবাসকে জানিয়েছেন যে তাঁকে একাধিক বাড়িতে কাজ করতে হয়। দিনে ১৪-১৫ ঘন্টা খাটতে হয়। কিন্তু গত চার মাস মাইনে পাননি। এমনকি খাওয়া বা থাকার ব্যবস্থাও ঠিক মতো নয়।
পরিবার বিদেশমন্ত্রকে জানানো আবেদনে বলেছে, যে এজেন্ট টাকা নিয়ে বিদেশে পাঠাচ্ছে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে।
Oman Indian Worker
মাইনে হয়নি ৪ মাস, ১৪-১৫ ঘন্টা খাটুনি, ওমান থেকে ফিরতে মরিয়া শবনম
×
Comments :0