লেবাননে হামলা বন্ধ করেনি ইজরায়েল। এই পরিস্থিতির উল্লেখ করে হরমুজ প্রণালি বন্ধ করল ইরান। ফলে বাড়তে পারে জ্বালানি, সার, কীটনাশকের সঙ্কট।
শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে যে সকাল থেকে দক্ষিণ লেবাননে ইজরায়েলের হামলায় ৩২ জন নিহত।
আমেরিকা-ইজরায়েল সমঝোতা প্রক্রিয়ায় লেবানন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। লেবাননে ইজরায়েলকে হামলা বন্ধ করতে হবে, আলোচনা প্রক্রিয়ায় গোড়া থেকে এই দাবি তুলে গিয়েছে ইরান।
এদিকে মধ্যস্থতাকারী পাকিস্তান জানিয়েছে রবিবার আলোচনায় বসতে পারে ইরান এবং আমেরিকা। সুইৎজারল্যান্ডের জেনিভায় বসবে দুই দেশ।
ইরানে গত ফেব্রুয়ারিতে হামলা চালায় আমেরিকা-ইজরায়েল। শেষ পর্যন্ত ইরানের পালটা আক্রমণে পিছাতে হয় দু’দেশকেই।
Iran Hormuz
লেবাননে হামলা ইজরায়েলের, হরমুজ প্রণালি বন্ধের সিদ্ধান্ত ইরানের
×
Comments :0