মধ্য প্রাচ্যে হামলা চালিয়েই যাচ্ছে ইজরায়েল। লেবাননে শনিবারের হামলায় অন্তত ৩ সেনার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে প্যালেস্তাইনের ওয়েস্ট ব্যাঙ্কে ইজরায়েলের সেনার গুলিতে নিহত হয়েছে ৭ মাসের এক শিশু।
প্যালেস্তাইনের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ওয়েস্ট ব্যাঙ্কের হেবরনে একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালায় ইজরায়েলের সেনা। মৃত্যু হয় ৭ মাসের শিশু সাম ফাহদ আবু হায়কলের। গুরুতর আহত তার বাবা-মা।
মধ্য প্রাচ্যে ইজরায়েলের হানাদারির পিছনে প্রধান মদত রয়েছে আমেরিকার। মুখে শান্তি এবং সমঝোতার কথা বললেও হয় সরাসরি নয়তো ইজরায়েলকে দিয়ে মধ্য প্রাচ্য অস্থির করছে আমেরিকা।
ফাহদের ঠাকুমা পিরুল আবু হায়কল সংবাদসংস্থাকে বলেছেন, ‘‘কোনও সেনা যে এমন অত্যাচার চালাতে পারে বিশ্বাস করাও কঠিন। কেউ মানবে না এই অপরাধকে।’’ তিনি বলেছেন, ‘‘ওয়েস্ট ব্যাঙ্ক থেকে প্যালেস্তিনীয়দের তাড়াতে নেমেছে ইজরায়েল। আমাদের অপরাধ ওদের কথা না শুনে নিজের ভিটেমাটিতে থেকে গিয়েছি। তাই গুলি করে মারছে।’’
ইজরায়েল যথারীতি বিবৃতিতে ‘ভুল করে‘ হত্যার অজুহাত দিয়েছে। আইডিএফ’র বিবৃতিতে বলা হয়েছে, ‘‘ঘটনাস্থলে দায়িত্বে থাকা সেনাদের মনে হয়েছিল গাড়িটি তাদের ওপর দিয়ে চালানোর চেষ্টা হচ্ছে। সে কারণে গুলি করে।’’
তবে আইডিএফ-কে স্কীকার করতে হয়েছে যে সংঘাতের সঙ্গে কনোরকম সম্পর্ক না থাকা নিরস্ত্র নাগরিকরাই ছিলেন গাড়িতে।
এদিকে লেবাননে ইজরায়েলের হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে সে দেশের সেনা। লেবাননে প্রতিরোধী শক্তি হেজবোল্লাকে ধ্বংস করার ঘোষণা করে হামলা চালাচ্ছে ইজরায়েল। কিন্তু কেবল হেজবোল্লা নয়, লেবাননের রাষ্ট্রীয় বাহিনী এবং সাধারণ নাগরিক বসতিতে নিয়ম করে বোমা ফেলছে ইজরায়েলের সেনা। শুক্রবার থেকে খালি করা হয়েছে ৯টি গ্রামকে।
Israel Palestine Child
প্যালেস্তাইনে গাড়ির মধ্যে শিশুকে হত্যা ইজরায়েলের সেনার
নিহত ৭ মাসের ফাহদের বাড়ির লোক দেখাচ্ছেন তার ছবি।
×
Comments :0