রাজ্য সরকারের জনকল্যাণ শিবিরে বিভিন্ন ভাতার ফর্ম জমা ঘিরে, বুধবার, শেষ দিনে, ভিড়ে বেসামাল অবস্থা হলো মুরারই-১ ব্লকে।
প্রশাসন জানায় যে বয়স্ক ভাতা, বিধবা ভাতার মতো বিভিন্ন ভাতার ফর্ম অনলাইন থেকে তুলতে হবে। বহু উপভোক্তা তাদের বিভিন্ন প্রকল্পে ফরম জমা দিতে আসেন শেষ দিনে। কিন্তু সেখানে মাইকে ঘোষণা করা হয় একদিন বাড়িয়ে শিবির চলবে বৃহস্পতিবার পর্যন্ত।
এদিন সকল থেকে মুরারই-১ ব্লক এলাকার মাঠে হাজার হাজার বাইক ও মানুষ থিকথিক করছে। এই ব্লকের ৭টি পঞ্চায়েত। প্রায় ২৫/৩০ কিমি দুর থেকে মহুরাপুর, রাজগ্রাম, গোড়শা জিপি থিকে এসেছেন কেউ অন্নপূর্ণা, জবকার্ড, বার্ধক্য, বিধবা ও মানবিক ভাতা, পিএম কিষান, আয়ুস্মান ভারত সহ একাধিক প্রকল্পে ফরম জমা করতে।
বহু মানুষের অভিযোগ, এই শিবির পঞ্চায়েত ভিত্তিক করলে মানুষ এত হয়রানি হতো না। এতে তাড়াহুড়ো করে মানুষের ভুলের জন্য ফরম বাতিল হবে। এদিন মহিলা ও যুবদের সংখ্যা ছিল বেশি। একাধিক হেল্পসেন্টারও খোলা হয়। এলাকায় ইন্টারনেট পরিষেবার দোকানগুলিতে লম্বা লাইন।
এক মহিলার অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ফরম শিবিরে জমা নিচ্ছে না। সবাইকে অনলাইনে ফর্ম জমা দিতে বলা হচ্ছে। এদিকে নতুন জবকার্ডের জন্য প্রচুর মহিলা সেখানে জমায়েত হন।
বুধবার বিভিন্ন ভাতার ফর্ম তুলতে ব্যাপক ভিড় হয় অনলাইন দোকানগুলিতে। পুলিশ হিমসিম খেলে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়। অনেকে অভিযোগ করে বলেন, তৃণমূল ‘দুয়ারে সরকার‘ করে মানুষকে লাইন দাঁড় করিয়েছিল। এই বিজেপি সরকার একই নীতি নিয়ে চলছে।
এই জনকল্যাণ শিবির একদিন বাড়িয়ে ১৮ জুন বিকেল পাঁচটা পর্যন্ত চলবে বলে জানা গেছে।
Janakalyan Shibir Murarai
মেয়াদ শেষ কাল, জনকল্যাণ শিবির সামলাতে কেন্দ্রীয় বাহিনী মুরারইয়ে
মুরারই-১ ব্লক এলাকার মাঠে জনকল্যাণ শিবিরে ভিড়।
×
Comments :0