প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভরত রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে কথা বললেন পিএমও-র দ্বায়িত্বে থাকা কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং।
সিজেপির 'সংসদ চলো' অভিযানে ছাত্রদের ওপর নির্মম অত্যাচারের, অনশন মঞ্চ থেকে সোনাম ওয়াংচুককে বলপূর্বক তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদে মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভে নাম রাহুল গান্ধী সহ বিরোধী দলনেতার। সেখান থেকে নরেন্দ্র মোদী সহ অমিত শাহের পদত্যাগেরও দাবি তোলেন তারা। ওই সময় হঠাৎই সেখানে এসে রাহুল গান্ধীর সঙ্গে কথা বলেন জিতেন্দ্র সিং।
গতকাল 'সংসদ চলো' অভিযানে নবীন ছাত্র সম্যাকজের জেদ ও যুথবদ্ধতার যে চিত্র দেখা যায়, তার ফলস্বরূপ খানিক বাধ্য হয়েই সিজেপি-র দুই মুখপাত্র আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের সঙ্গে দেখা করতে বাধ্য হন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা।
তারপর, আজকে বিরোধী সংসদের বিক্ষোভে জিতেন্দ্র সিং-এর রাহুল গান্ধীর সঙ্গে এই কথা বলার বিষয়টি রাজনৈতিক মহলে গুঞ্জন তৈরী করেছে।
পাশাপাশি, মঙ্গলবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সারা দেশের শিক্ষার্থীদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন।
Jitendra Singh spoke Rahul
পিএমও-র সামনে বিক্ষোভরত রাহুলের সঙ্গে কথা বললেন জিতেন্দ্র সিং
×
Comments :0