Raniganj Landslide

ভরাট হয়নি ২০ ফুট গভীর ধস, ক্ষোভ বল্লভপুরে

জেলা

রানিগঞ্জের বল্লভপুরে ধস নামলেও উদাসীন প্রশাসন।

রানিগঞ্জের বল্লভপুরে নেমেছে ধস। কিন্তু বালি ও মাটি দিয়ে ভরাটের কাজে উদাসীন রাজ্য প্রশাসন এবং ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। এলাকায় বাড়ছে ক্ষোভ।
গত ১৮ আগস্ট ব্যাপক বৃষ্টির মধ্যে বল্লভপুর গ্রাম পঞ্চায়েতের রঘুনাথচক দুষাদপাড়ায় ধস নামে। প্রায় ১০০ বর্গফুট এলাকা ২০ ফুট গভীরে তলিয়ে যায়। এখনও পর্যন্ত ধসে যাওয়া জমি ভরাট করা হয়নি। কাছে রয়েছে ঘন জনবসতি, আইসিডিএস কেন্দ্র ও স্কুল। এখানেই ব্রিটিশ শাসনে বেঙ্গল কোল কোম্পানির পুরনো খনি ছিল। অবৈজ্ঞানিকভাবে কয়লা তোলার কারণে ধস নেমেছে বলে অনুমান করছেন খনি বিশেষজ্ঞরা।
এদিকে গত সপ্তাহেই স্থানীয়েরা বিক্ষোভ জানান মাটি ভরাট না হওয়ার কারণে। আশেপাশের কোন কোনও এলাকা ধস প্রবণ তা নিয়েও শঙ্কা রয়েছে। কিন্তু রাজ্য প্রশাসনের উদাসীনতায় বাড়ছে ক্ষোভ।

Comments :0

Login to leave a comment